বর্ষাকালে দই খাওয়া উচিৎ? জেনে রাখুন কী সমস্যা হতে পারে

Share:

নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্যকর খাবারের মধ্যে দই অন্যতম। শরীর সুস্থ রাখতে দই অত্যন্ত প্রয়োজন। খাদ্যতালিকায় প্রতিদিন এই খাবারটি রাখলে স্বাস্থ্যে অনেক সুবিধা হবে। ক্যালশিয়াম, প্রোটিন, ভিটামিনে ভরপুর দুগ্ধজাত এই খাবারটি। হজমের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়।

হাড় শক্ত রাখতে দই খাওয়া খুব প্রয়োজন। এই খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি রয়েছে। এই দুটি হাড়ের জন্য অত্যন্ত ভাল। অনেকের দুধ খেতে সমস্যা হয়। কিন্তু দইয়ের ক্ষেত্রে সেই সমস্যা নেই। অন্য খাবারও সহজে হজম করায় এই দই। দইয়ে মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। তবে সেগুলো উপকারি। এইগুলি খাবার হজম করতে সাহায্য করে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে দই।

দইয়ের থাকে পটাশিয়াম। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। দই ত্বককে মসৃন করতে সাহায্য করে। পাকস্থলিতে একাধিক সমস্যা দেখা দেয়। সেই সমস্যা সামাধান করতে দইয়ের কার্যকারিতা অপরিসীম।কোষ্টকাঠিন্য থেকে শুরু করে ডায়রিয়া, কোলন, অন্ত্রের সমস্যার সমাধান হয়। পরিমিত দই খেলে ওজন কমাতেও সাহায্য করে। কিন্তু বর্ষাকালে দই বুঝে খাওয়া উচিৎ বলে জানা যাচ্ছে।

আয়ুর্বেদ অনুসারে, বর্ষায় দই বাত, পিত্ত এবং কফের সমস্যা সৃষ্টি করতে পারে। এই সময়ে পরিবেশের ওপর নির্ভর করে খাবার ঠিক মতো খেতে হয়। দই ঠাণ্ডা হওয়ায় এই সময় পেট ফাঁপতে পারে। বদ হজমের সমস্যা দেখা দিতে পারে।

বর্ষায় দই রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। পেটের সমস্যা বাড়তে পারে। এই সময় অ্যালার্জিও দেখা দিতে পারে। দই খেয়ে ঠাণ্ডা লেগে সর্দি কাশি হয়ে শ্বাসকষ্ট হতে পারে।

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি