কোজাগরী লক্ষ্মী আরাধনা আর বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর মধ্যে ভেদাভেদ অনেক, জেনে নিন বিশদে

Share:

নিজস্ব প্রতিনিধি:  দুর্গাপুজোর পর আসে লক্ষ্মীপুজো। এমনিতে প্রতিটি গৃহস্থ বাড়িতেই বৃহস্পতিবার পালিত হয় লক্ষ্মীবার। ওইদিন লক্ষ্মীর ঘট পাতা, ধান দূর্বা পান দিয়ে পুজোর প্রচলন রয়েছে। বৃহস্পতিবার ঘটে টাকা রাখা বহু কালের নিয়ম। তাই শারদ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মীপুজো বাঙালির অন্যতম প্রধান ও জনপ্রিয় উৎসব। কোজাগরী শব্দটি এসেছে সংস্কৃত ‘কঃ জাগর’ থেকে, এর অর্থ হল ‘কে জেগে আছো’। আসলে মনে করা হয় মা এই তিথিতে নিজে মর্ত্যধামে এসে দেখেন কেন তাঁর জন্য জেগে অপেক্ষা করছেন। যে ভক্ত জেগে থাকেন কমলাসনা তাঁর বাড়িতেই অবস্থান করেন। সেই ব্যক্তি ভরে ওঠেন সম্পদ, সৌভাগ্য ও সমৃদ্ধিতে। তাই অনেক গ্ররহস্থ বাড়ি কোজাগরী লক্ষ্মীপুজোর রাতে ঘুমান না, জেগে থাকেন। বৃহস্পতিবারের লক্ষ্মীপুজোয় কিন্তু এই জাতীয় কোনও নিয়ম নেই।   এই বিশ্বাস থেকেই সারারাত জেগে দেবীর আরাধনা করার রীতি প্রচলিত।

দেভী লক্ষ্মী হলেন ধন-সম্পদ, সৌভাগ্য, সৌন্দর্য এবং সমৃদ্ধির দেবী। মোট কথা হল তিনি শ্রী-এর দেব্বী। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন মূলত এই দেবীকেই আহ্বান করা হয়। গৃহস্থের ভাঁড়ার পূর্ণ থাকুক, আর্থিক উন্নতি হোক, সংসারে শ্রী আসুক- এই কামনা করেই লক্ষ্মীর আরাধনা করা। লক্ষ্মী হলেন শস্য শ্যামলা বসুন্ধরার প্রতীক। তাই কৃষি সমাজের সমৃদ্ধির কামনা এই পুজোর একটি গুরুত্বপূর্ণ কারণ। ভাল ফলন, ধান গোলা পরিপূর্ণ থাকার প্রার্থনা নিয়েই এই পুজো করেন কৃষিজ গৃহস্থরা।

লক্ষ্মীপুজো শেখায় শুরু শারীরিক নয়, মানসিক জাগরণকে। জীবন চমমান। এই চলমানতাই হল জেগে থাকা। নিজ লক্ষ্যে অটুট থাকতে হলে মানসিক ভাবে জেগে থাকা দরকার। কর্তব্য সম্পর্কে সচেতন থেকে কর্ম সম্পাদন করাই হলো সত্যিকারের জাগরণ। কোজাগরী পূর্ণিমায় হয় কোজাগরী লক্ষ্মীপুজো। এই পূর্ণিমাকে শারদ পূর্ণিমাও বলা হয়।  মনে করা হয়, এই পূর্ণিমায় যাকে যাবতীয় রোগ নিরাময়ের শক্তি। তাই অনেকে চাঁদের আলোর নিচে ক্ষীর বা পায়েস রেখে পরের দিন তা প্রসাদ হিসেবে খান। এই প্রসাদ স্বাস্থ্য ও মানসিক শান্তির জন্য অত্যন্ত শুভ।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?