বিয়ের মরশুমে ত্বককে রাখুন সুন্দর, রইল কিছু টিপস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকাল এলেই শুরু হয় বিয়ের মরশুম। আর  তাই বিয়ের  মরশুমে  জেল্লাদার এবং দাগছোপ হীন ত্বক পাওয়ার ইচ্ছে থাকে অনেকের। তাই  বিয়ে বাড়ির নেমতন্ন পড়লেই ছোটে পার্লারে। তবে, বছরে একবার কিংবা বিশেষ দিনের আগে ফেসিয়াল করালে খুব একটা লাভ পাওয়া যায় না। তখন বিশেষ যত্নের প্রয়োজন পড়েই। তাই সেই সময় সাধারণ কিছু নিয়ম মেনে চললেই জেল্লাদার ত্বক পাবেন আপনি। রুইল সেইরকম বেশ কিছু টিপস।

১-নিম ও টি ট্রি অয়েল ফেসিয়াল কিট: ব্রণ প্রবণ ত্বকে ফেসিয়াল করতে কমবেশি সকলেই ভয় পান। কিন্তু সঠিক ফেসিয়াল কিট বেছে নিলে এমন সমস্যা হয় না। যে সব ফেসিয়াল কিটে নিম ও টি ট্রি অয়েলের মতো প্রাকৃতিক উপাদান রয়েছে, সেগুলো আপনি ব্রণ প্রবণ ত্বকে ব্যবহার করতে পারেন। এই ধরনের ফেসিয়াল কিট তৈলাক্ত ত্বকের জন্য আদর্শ।

২-সানস্ক্রিনঃ   শীতের রোদ গায়ে মিঠে লাগলেও ক্ষতিকারক সূর্য রশ্মির প্রভাব কখনও কমে যায় না। তাই দিনের বেলায় সানস্ক্রিন মাখতে ভুলবেন না। এতে আপনার ত্বকের উপরে একটি বাইরে বেরনোর অন্তত ১০ মিনিট আগে এসপিএফ ৩০ সানস্ক্রিন লাগান।

৩- বেশি করে জল খানঃ শীত পড়া মানেই জল খাওয়া কমে যাওয়া। তাপমাত্রা কম থাকার কারণে আলাদা করে তেষ্টা পায় না। ফলে জল খাওয়ার পরিমাণও কমতে থাকে। তেষ্টা না পেলেও জল খাওয়া কমিয়ে দেবেন না। সব সময় সঙ্গে একটা জলের বোতল রাখুন। শরীরের জলের পরিমাণ পর্যাপ্ত থাকলে রক্তচলাচলও সচল থাকবে। ত্বকের জেল্লাও বজায় থাকবে।

৪- ভিটামিন সি ফেসিয়াল কিট: রাতারাতি ত্বকের জেল্লা বাড়াতে ভিটামিন সি ফেসিয়াল কিট ব্যবহার করুন। এই ফেসিয়াল কিট আপনার ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করবে।

ত্বকের সঠিক যত্ন নেওয়ার পাশাপাশি আপনাকে নজর রাখতে হবে জীবনশৈলীর দিকেও। মনে রাখতে হবে আপনি জল সঠিক মাত্রায় খেলে ত্বক আদ্র হবে না। তাই প্রতিদিন  অন্তত ৩ লিটার জলপান করা আবশ্যিক।

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের

গলার নলি কাটা, মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন, ফাঁকা জমি থেকে উদ্ধার বস্তাবন্দী মহিলার দেহ

অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের

ভাত দিয়ে বানান দুর্দান্ত ইন্দোনেশিয়ান পদ, ‘নাসি গরেং’-এর রেসিপি জানুন

‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

শতায়ু হতে চান? নৈশভোজে পাতে অবশ্যই রাখুন এই খাবারগুলো

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

অন্তর্বাস পরে প্রকাশ্যে ছোট পর্দার সংস্কারি ‘বহু’, ছবি দেখে ভিমরি খাবেন

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নয়া শর্ত দিল ইরান

‘অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়,’ কারা পাবেন? জানালেন দিলীপ