খাবারের বদলে শুধু সাপ্লিমেন্টেই ভরসা? বিপদে পড়ার আগে সাবধান!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান সময়ে ডায়াবিটিস, ক্যান্সারসহ নানা লাইফস্টাইল রোগের পিছনে বড় কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। তাই চিকিৎসক ও পুষ্টিবিদরা বারবার বাড়ির তৈরি পুষ্টিকর খাবার খাওয়ার উপর জোর দিচ্ছেন। অনেকেই এখন সচেতন হয়ে ফল, শাকসব্জি, বাদাম ও গোটাশস্য খাওয়ার চেষ্টা করছেন। তবুও অনেক সময় নিয়মিত খাবার খাওয়ার পরেও শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি দেখা যায়। তখন অনেকেই সাপ্লিমেন্টের সাহায্য নেন। তবে সাপ্লিমেন্ট কি সত্যিই স্বাস্থ্যকর খাবারের বিকল্প হতে পারে? যেগুলি মাথায় রাখবেন-

•খাবারই পুষ্টির প্রধান উৎস: ফল, শাকসব্জি, বাদাম ও গোটাশস্যে ভিটামিন, মিনারেল ও ফাইবারের মতো একাধিক পুষ্টি উপাদান থাকে, যা শরীরের সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

•খাবারই পুষ্টির প্রধান উৎস: ফল, শাকসব্জি, বাদাম ও গোটাশস্যে ভিটামিন, মিনারেল ও ফাইবারের মতো একাধিক পুষ্টি উপাদান থাকে, যা শরীরের সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

•আমলকি ভিটামিন সি-র বড় উৎস: মাত্র ১০০ গ্রাম আমলকিতে প্রায় ৬০০ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। আশ্চর্যের বিষয়, আমলকি ৮০ মিনিট পর্যন্ত ফোটালেও এর ভিটামিন সি নষ্ট হয় না। শুকনো আমলকি খেলেও একই উপকার পাওয়া যায়।

ফাইটোনিউট্রিয়েন্টের উপকারিতা: ফল ও সব্জিতে থাকা ফাইটোনিউট্রিয়েন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট হজম শক্তি বাড়ায়, লিভারের স্বাস্থ্য ভালো রাখে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

•বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক: নিয়মিত পুষ্টিকর খাবার খেলে হৃদরোগ, টাইপ-২ ডায়াবিটিস এবং ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমতে পারে।

সাপ্লিমেন্টের সীমাবদ্ধতা: সাপ্লিমেন্ট সাধারণত শরীরের নির্দিষ্ট কোনও পুষ্টির ঘাটতি পূরণ করে। তবে এটি শরীরের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে পারে না।

কাদের প্রয়োজন হতে পারে সাপ্লিমেন্ট: অনেক মহিলার শরীরে ভিটামিন ডি-র ঘাটতি থাকে, তাই চিকিৎসকেরা তাঁদের সাপ্লিমেন্ট খাওয়ার পরামর্শ দেন। এছাড়া অসুস্থতা থেকে সেরে ওঠা ব্যক্তি বা যাঁরা শক্ত খাবার খেতে পারেন না, তাঁদেরও সাপ্লিমেন্ট দেওয়া হয়।

চিকিৎসকের পরামর্শ জরুরি: নিজের ইচ্ছেমতো সাপ্লিমেন্ট খাওয়া উচিত নয়। শরীরে কোন পুষ্টির ঘাটতি রয়েছে এবং কতটা সাপ্লিমেন্ট প্রয়োজন, তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করা উচিত।

সাপ্লিমেন্ট কখনওই স্বাস্থ্যকর খাবারের বিকল্প নয়। সুষম ও পুষ্টিকর খাদ্যই সুস্থ থাকার মূল চাবিকাঠি। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নেওয়াই নিরাপদ।

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?