পঞ্চাশের পরেও সুস্থ থাকবে শরীর, জানুন কোন যোগ ব্যায়ামের গুণে?

Share:

নিজস্ব প্রতিনিধি : বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত। এই সময় নিজের খেয়াল রাখাটা সবচেয়ে বেশি জরুরী। একটু ভুল হলেই পড়বেন সংক্রমণের ফাঁদে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন শরীরচর্চা ও পুষ্টিকর খাবারের উপর ধ্যান না দিলে খামোখা রোগের শিকার হবেন। তাই সুস্থ থাকতে নিয়মিত যোগব্যায়ামের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।এটি আদতে শুধু শরীরের ব্যায়াম নয়। বরং এটি শরীর ও মনের যৌথ ব্যায়াম। এই ব্যায়ামের সাহায্যে শরীরের পাশাপাশি মনেরও উন্নতি হয়। মানসিক চাপ কমে।

হলাসন : হলাসন ঘাড়, হাত ও কাঁধের পেশির যন্ত্রণা থেকে রেহাই দেয়। এটি অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে। শরীরের ভিতরের বিভিন্ন অঙ্গগুলিকে সুস্থ রাখে এই যোগাসন। এছাড়াও নিয়মিত হলাসন করলে মানসিক দুশ্চিন্তা কমে।

ভুজঙ্গাসন : এই আসন নিয়মিত করলে কোমরের ব্যথা ও আর্থ্রাইটিসের যন্ত্রণা দুইয়ের থেকেই রেহাই পাওয়া যায়।বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ব্যায়াম ঋতুস্রাবের সমস্যা থেকে মুক্তি দেয়। পাশাপাশি জরায়ু ও গর্ভাশয়কে ভাল রাখে।

ধনুরাসন : মেটাবলিজম বুস্ট করার জন্য ধনুরাসন হল কার্যকরী ব্যায়াম। নিয়মিত এই ব্যায়াম করলে কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।

আরও পড়ুন : নয়া ভাইরাস ‘HMPV’এর আতঙ্ক ? পাতে রাখুন এই কটি খাবার, ঘেঁষবে না রোগভোগ..

এছাড়াও মনের একাগ্রতার জন্য সুখাসন যোগাও করতে পারেন। স্বাস্থ্য ঝুঁকি থাকলে এই যোগাসনগুলি করার আগে একবার বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন : অসুখ-বিসুখ পিছু ছাড়ছে না? তেজপাতার গুণেই দূর হবে রোগ বালাই..

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক