কলিযুগে শেষ হবে কবে ? যেসব ইঙ্গিত বলবে শেষ সময় ঘনিয়ে এসছে!

Share:

নিজস্ব প্রতিনিধি :  অনেকে আছেন যারা জানতে চান কলিযুগ কবে শেষ হবে ? আপনি কী জানেন কলিযুগ নিয়ে পুরাণ কী বলছে। বারবার সতর্ক করেছে পুরাণ। একদিন যুগের অন্তিম সময় ঘনিয়ে আসবে। সবকিছু ধ্বংস হয়ে যাবে।পুরাণ অনুযায়ী কলিযুগ যখন চরম পর্যায় পৌঁছবে, তখন এমন অনেক ঘটনা ঘটবে, যা শেষের লগ্ন বলে বিবেচিত হবে। এই ঘটনাগুলো দেখেই বুঝে নিতে হবে শেষ সময় আসন্ন।এই যুগের শেষ পর্যায়ে বিষ্ণু মানব অবতার নিয়ে অধর্মের নাশ করবেন। বিষ্ণুর এই অবতারই কল্কি অবতার নামে প্রসিদ্ধ হবে।

পুরাণ অনুযায়ী কলিযুগের সময়কাল ৪ লক্ষ ৩২ হাজার সৌরবর্ষ বা মানববর্ষ।আধুনিক কালের গণনা অনুযায়ী ৩১০২ খ্রীষ্টপূর্বাব্দে এই যুগের সূচনা হয়। এখনও পর্যন্ত কলিযুগের মাত্র ৫১২৪ বছর কেটেছে। অর্থাৎ এই যুগ শেষ হতে এখনও ৪ লক্ষ ২৬ হাজার ৮৭৬ বছর অবশিষ্ট রয়েছে।

কলি যুগ কী : কলিযুগের অর্থ হল কালো যুগ অর্থাৎ ছায়া যুগ। এই যুগের কালো ছায়ায় সমস্ত রং হারিয়ে যাবে, সত্যি কথাও মিথ্যা বলে মনে হবে। মিথ্যে মনে হবে সত্য বলে।কলিযুগের অর্থ কলহের যুগ। পাপ বাড়বে। অন্যায় বাড়বে। হিংসে বাড়বে। কেউ কাউকে চিনবে না নিজেকে ছাড়া। সবার মনে বিদ্বেষ থাকবে।

কলিযুগের চরম পর্যায় কী কী হবে :

১) পুরানে বলা হয়েছে কলিযুগের চরম সীমায় মানুষের আয়ু কমে ২০ বছর হবে। ২)ব্যক্তি বয়সের আগেই বুড়ো হবে ৩) পাপ, হিংসে, বিদ্বেষ, হানাহানি, স্বার্থপরতা আরও বাড়বে। ৪) মর্ত্যের চারিদিকে খরা দেখা দেবে। অন্ন থাকবে না। পাশাপাশি অতি বৃষ্টিতে ভেসে যাবে সবকিছু। ধ্বংস হবে ঘর বাড়ি। ৫) কলিযুগের শেষ লগ্নে ১২ সূর্যের উদয় হবে এবং সূর্যের তেজ রশ্মিতে সমস্ত পৃথিবী শুকিয়ে যাবে। ৬) অন্ন ও ফলের উৎপাদন বন্ধ হয়ে যাবে। ৭) খাবার জিনিসে প্রকৃত স্বাদ,গন্ধ চলে যাবে। ভেজাল জিনিসে অসুখ বিসুখে পড়বে মানুষ। ৮) প্রতিটি ব্যক্তি অধর্মী হবে। ৯) চারিদিকে অন্যায় হবে। ১০) ভাল মানুষের সংখ্যা কমতে থাকবে ১১) কলিযুগের পাঁচ হাজার বছর পর গঙ্গা নদী শুকিয়ে বৈকুণ্ঠে ফিরে যাবে।

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তিসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

আজ নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড