মাছ খেতে গিয়ে গলায় কাঁটা! ঘরোয়া টোটকায় পান মুক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছ খেতে বাঙালি সবথেকে বেশি ভালবাসে। অনেক পরিবার আছে সপ্তাহে প্রতিদিন মাছ থাকে খাবারের টেবিলে। দুপুরে খেতে খেতে আচমকাই গলায় ফুটে গেল মাছের কাঁটা। মনে হচ্ছে গলার মধ্য়ে বিঁধে রয়েছে সে। কথা বলা থেকে শুরু করে ঢোঁক গিলতেও কষ্ট হচ্ছে। তাড়াহুড়ো করে খেতে গিয়ে বা অন্যমনস্ক হয়ে খেতে গিয়ে এমন ঘটনা আকছাড় ঘটে। কীভাবে সেই কাঁটা বের করবেন। ঘরোয়া কিছু টোটকা রয়েছে, সেগুলো অনুসরণ করলে সহজেই এই সমস্যার সমাধান হবে। চিন্তা হবে দূর।

জলের মধ্যে সামান্য ভিনিগার মিশিয়ে খেলে কাঁটা সহজে নেমে যাবে। এই ক্ষেত্রে পাতিলেবুও ব্যবহার করতে পারেন। লেবুর সঙ্গে সামান্য নুন মিশিয়ে খেলে গলার কাঁটা নেমে যাবে।

এক চামচ অলিভ ওয়েল খেলেও সমস্যার সমাধান হবে। অন্য তেলের তুলনায় এই তেল অনেক বেশি পিচ্ছিল। তাই কাঁটা নেমে যায়। তবে তেলের পরিমাণ বেশি হলে হবে না।

পাকা কলা খেলেও কাঁটা দূর হয়ে যায়। কলা টুকরো টুকরো করে কলা গিলে নিন। ফলে গলার কাঁটা দূর হবে।

সিদ্ধ ভাত চটকে গোল গোল বলের আকারে করলে খেলেও কাঁটা নেমে যায়। পাশাপাশি দুধের মধ্যে পাউরুটি বা মুড়ি মিশিয়ে নিলেও সমস্যার সমাধান হবে। এগুলো খেলে অনেক সময় দেখা যায় গলায় আটকে থাকা কাঁটা দূর হয়ে যাবে।

এই সবকিছু করার পরেও যদি কাঁটা না যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

 

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম

ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ

কাউন্সিলরকে দেখে উঠল চোর চোর স্লোগান, চন্দননগর পুরসভায় তুলকালাম কাণ্ড