বৃহস্পতিবারে হলুদের এই পাঁচ টোটকায় খুশি হয়ে ঘরে আসবেন মা লক্ষ্মী

Share:

নিজস্ব প্রতিনিধি : নারায়ন পত্নী দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য, সৌন্দর্য ও ধন সম্পত্তির দেবী। দেবী লক্ষ্মীকে যেমন পাওয়া সহজ নয়, তেমনই ধরে রাখা খুব মুশকিল। কোন ব্যক্তির প্রতি দেবী লক্ষ্মী একবার রুষ্ট হলে জীবনে অন্ধকার নেমে আসে। হিন্দুধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনও না কোনও দেবতার উদ্দেশ্যে নিবেদিত। সেই দিনগুলিতে সেই দেবতার আরাধনা করলে বিশেষ উপকার লাভ করা যায়। আজ হল বৃহস্পতিবার। এই দিনটি হল মা লক্ষ্মী, শ্রী বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতির দিন। লোকমুখে বৃহস্পতিবারকে ‘লক্ষ্মীবারও’ বলা হয়ে থাকে। জানেন কি এইদিন মা লক্ষ্মীকে প্রসন্ন করবেন কি করে ?

মনে করা হয়, বৃহস্পতিবার হলুদ রঙের ব্যবহার অত্যন্ত শুভ। এইদিন হলুদ জিনিস দান করলেও প্রীত হন বৃহস্পতি। কারণ বৃহস্পতির সঙ্গে যুক্ত রয়েছে হলুদ রং। বৃহস্পতিবারে হলুদের কয়েকটি সহজ টোটকা মেনে চললে যেমন জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো করা যায়, তেমনই তুষ্ট হন লক্ষ্মী দেবী। এর ফলে সেই বাড়িতে বাস করেন মা লক্ষ্মী। জেনে নিন এইদিনে হলুদের ৫ টোটকা।

হলুদ দান :  মনে করা হয় বৃহস্পতিবারে হলুদ দান করা অত্যন্ত শুভ। এতে স্বাস্থ্যন্নোতি হয়। এর পাশাপাশি বৃহস্পতির অশুভ দশা থেকে মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয় পুরনো অসুখ বিসুখ থেকেও রেহাই মেলে।

হলুদ মিশিয়ে স্নান : কেরিয়ারে কোন বড় সমস্যা থাকলে এইদিন(বৃহস্পতিবার)জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন। এছাড়াও বৃহস্পতির আশীর্বাদে শরীর ও মন ভাল থাকে।

এই জলে স্বস্তিক চিহ্ন আঁকুন : বুধবার রাতে জলের মধ্যে একটু জাফরান ও কালো হলুদ গুলে নিন। পরের দিন সকালে এই জল দিয়ে লকার বা সিন্ধুকে স্বস্তিক চিহ্ন আঁকুন। প্রতিদিন এখানে পুজো করলে আর্থিক সমস্যা মিটবে।বিশেষ করে ব্যবসায় লাভ বাড়বে।

তিলক লাগান : বৃহস্পতিবারের দিন গণপতির কপালে হলুদ তিলক লাগান এবং নিজের হলুদের টিপ পরুন। মনে করা হয় এর ফলে সব কাজেই সাফল্য পাবেন। এছাড়াও বাধা কাটবে জীবন থেকে।

হলুদের এই অভ্যর্থ টোটকা বাড়াবে ধন-সম্পত্তি : পাঁচ টুকরো হলুদ একটা ছোট লাল কাপড়ে মুড়ে নিন। এরপর এটি বৃহস্পতিবারে আলমারির লকারে রেখে দিন। এর ফলে মা লক্ষ্মী খুশি হবেন আপনার উপরে।আর্থিকভাবে ভাল থাকবেন আপনি।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?