জেনে নিন কোন রোগের জন্য কোন চিকিৎসকের কাছে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি :  অসুস্থ হলে আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাই চিকিৎসকের কাছে। নানান রকম অসুখের জন্য রয়েছে নানান বিভাগীয় চিকিৎসক বা বিশেষজ্ঞ মহল। আপনি কী জানেন চিকিৎসকদের কিছু শ্রেণিবিভাগ রয়েছে ?  কারোর জ্বর হলে যে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন ত্বকের সমস্যায় সেই চিকিৎসকের কাছে গেলে কাজ হবে কী ? জেনে নিন কোন রোগের জন্য কোন চিকিৎসকের কাছে যাবেন।

কার্ডিওলজিস্ট :  হৃদ্‌রোগের জন্য হৃদ্‌রোগ বিশেষজ্ঞ (কার্ডিওলজিস্ট) যেমন রয়েছেন, তেমনি হৃৎপিণ্ডের অস্ত্রোপচারের জন্য কার্ডিয়াক সার্জনও রয়েছেন। এরকম সমস্যা হলে কার্ডিওলজিস্ট এর কাছে গিয়ে পরামর্শ নিন।

অর্থোপেডিক্স : হাড়ের যেকোন সমস্যায় বা এর সঙ্গে যুক্ত কোন সমস্যায় একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞর পরামর্শ আপনাকে নিতে হবে। যেমন, হাড় ভাঙা, হাড় জোড়া, হাড় ক্ষয়, হাড়ের জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, পঙ্গুত্বসহ শরীরের হাড়ের সব ধরনের চিকিৎসা সেবা দিয়ে থাকেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞরা।

হেমাটোলজিস্ট :  হেমাটোলজিস্ট মানে হল রক্তরোগ বিশেষজ্ঞ। রক্তের সমস্যায় এমনকী ব্লাড ক্যানসারেও হেমাটোলজিস্টদের পরামর্শ নেওয়া হয়।

ডার্মাটোলোজিস্ট : ত্বক, চুল, নখের সমস্যায় ডার্মাটোলোজিস্ট এর পরামর্শ নেওয়া প্রয়োজন।

নিউরোলজিস্ট :  স্নায়ুবিদের কাছে তখন যাওয়া প্রয়োজন যখন মাথার সমস্যা এছাড়াও স্ট্রোকের রোগীর চিকিৎসায় দ্রুত আপনাকে নিউরোলজিস্ট বা স্নায়ুতন্ত্রের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পরামর্শ নিতে হবে।

সাইকোলজিস্ট :  সাইকোলজিস্ট মানে হল মনোরোগ বিশেষজ্ঞ। হতাশা, মানসিক অশান্তি, অবসাদ, মনের যেকোন সমস্যায় সাইকোলজিস্ট এর পরামর্শ নেওয়া হয়ে থাকে।

আই স্পেশ্যালিস্ট :  আই স্পেশ্যালিস্ট হল চক্ষু বিশেষজ্ঞ। চোখের যেকোনো সমস্যাসহ চশমার পাওয়ারের বিভিন্ন বিষয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকেন চক্ষু বিশেষজ্ঞরা।

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

বাড়ির জলের ট্যাঙ্কে ভাসছে সাড়ে তিন বছরের শিশুর দেহ, বীরভূমে চাঞ্চল্য

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

সাতসকালে বড়বাজার-পোস্তায় ইডির তল্লাশি, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৯ জায়গায় ‘রেইড’

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের