চুল পড়া বন্ধ করতে ব্যবহার করুন আদার তেল

Share:

নিজস্ব প্রতিনিধি : চুল পড়া এখন খুব স্বাভাবিক ঘটনা। মহিলা-পুরুষ নির্বিশেষে চুল পড়ে। অতিরিক্ত টেনশন ও অনিয়ন্ত্রিত জীবনযাপন চুল ওঠার ক্ষেত্রে দায়ী। পাশাপাশি জল ভাল না হলেও চুল ওঠে। এই চুল ওঠা থেকে বাঁচতে অনেকেই বাজারচলতি তেল ব্যবহার করেন। কিন্তু ঘরোয়া টোটকাতেই কাজ দেয়, অনেকেই সেটা জানেন না। ঘরের যে টোটকা জানতেন তা করেও সমস্যার সমাধান হয়নি। চুলের জন্য জিঞ্জার এসেনশিয়াল অয়েল ভাল বলে জানা যাচ্ছে। কিন্তু আদা তো রান্নায় ব্যবহার করা হয়।

জানা গিয়েচে, আদা দিয়ে তৈরি তেল মাথার ত্বকে কাজ দেয়। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে। এরফলে চুলে সঠিক মাত্রায় অক্সিজেন পৌঁছয়। চুল গজানোর ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন চুল গজানোর ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। আদার তেল সকল সমস্য়া দূর করে চুল গজাতে সাহায্য করে।

জানা গিয়েছে, ত্বক শুষ্ক হয়ে গেলে সমস্যা দেখা দেয়। অনেক সময় মাথার ত্বর শুষ্ক হয়ে যায়, তার ফলেই চুল ওঠে। আবার অনেক সময় খুশকির সমস্যা দেখা দেয়। খুশকির সমস্যা থাকলে আদার তেল দারুণ কাজ করে। নতুন চুল গজানো থেকে অকালপক্বতা রোধ করতে সাহায্য করে। আদার তেল সবকিছুতে সুবিধা হয়।

কীভাবে এটা ব্যবহার করবেন? ছোট একটি পাত্রে অলিভ অয়েল গরম করে তার মধ্যে কয়েক ফোঁটা জিঞ্জার এসেনশিয়াল অয়েল মিশিয়ে মাথার স্ক্যাল্পে আধ ঘণ্টা মেখে রাখুন। এরপর শ্যাম্পু করে নিন। জিঞ্জার এসেনশিয়াল অয়েল না পেলে নারকেল তেলের মধ্যে আদার টুকরো মিশিয়ে ফুটিয়ে নিতে পারেন। সেটা ব্যবহার করলে চুল ভাল থাকবে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর