এই মুহূর্তে

বৈশাখী পূর্ণিমা কবে ? মাহাত্ম্য ! লক্ষ্মীর আশীর্বাদ পেতে কি করবেন?

courtesy google

নিজস্ব প্রতিনিধি : বৈশাখ মাসের পূর্ণিমা তিথি কী ? বুদ্ধ পূর্ণিমা তিথি কী ? এই প্রশ্ন অনেকেই করে থাকেন। আপনি কী জানেন বৈশাখী পূর্ণিমায় এই তিথিটি বিশেষ গুরুত্ব বহন করে।

বুদ্ধ পূর্ণিমা কী : বৈশাখী পূর্ণিমায় এই তিথিই ‘বুদ্ধ পূর্ণিমা’ নামে পরিচিত।এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ, এ কারণে এই দিনটিকে বুদ্ধ জয়ন্তী বলা হয়ে থাকে।

বৈশাখী পূর্ণিমা তিথি কবে :  এই তিথি শুরু হবে ২২ মে সন্ধ্যা ০৭ টা ৪৭ মিনিটে শুরু হবে এবং ২৩ মে সন্ধ্যা ০৭ টা ২২ মিনিটে শেষ হবে।

বুদ্ধ পূর্ণিমা তিথির মাহাত্ম্য :  এই বছর ২৩ মে বৈশাখ পূর্ণিমা তিথি। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমায় বিশেষ মাহাত্ম্য রয়েছে।এই দিনটি জ্ঞান প্রাপ্তির দিন হিসেবে চিহ্নিত করা হয়। এই তিথিতেই জন্মগ্রহণ করেন বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ। পুরাণ অনুযায়ী বৈশাখ পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। আবার এই তিথিতেই বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন তিনি। তাই এই তিথির গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ।

লক্ষ্মীর আশীর্বাদ পেতে কি করবেন :  পদ্মফুল নিবেদন : এই তিথিতে সন্ধ্যাবেলা লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করতে ভুলবেন না।মনে করা হয়, এই সরল উপায় করলে ধন বৃদ্ধি হয়ে থাকে।এই দিনে একটি নারকেল এনে পুজো করে বাড়ির টাকার জায়গায় রাখুন। এটা বিশ্বাস করা হয় যে এটি দারিদ্র্য দূর করে এবং সম্পদ নিয়ে আসে।

নারকেল :  মনে করা হয় এই দিনে একটি নারকেল এনে পুজো করে বাড়ির টাকার জায়গায় রাখলে এটি দারিদ্র্য দূর করে এবং সম্পদ বৃদ্ধি করে।

অশ্বত্থ গাছের পুজো : বিশ্বাস করা হয়, এই দিনে অশ্বত্থ গাছের পুজো করলে শনি দোষের প্রভাবকে হ্রাস করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধূমপায়ী বাবার কারণেই সন্তানদের ডায়াবিটিসের ঝুঁকি বাড়ছে, গবেষণায় উঠে এল নয়া তথ্য

রান্নাঘরের ময়দা থেকেই বাস্তুদোষ? জেনে নিন সহজ সমাধান

বসন্তে আপনার সন্তানের শরীরে থাবা বসাতে পারে চিকেন পক্স, প্রতিরোধে ভরসা এই ‘পাতাটি’

গ্যাসের সঙ্কটে ভরসা ইন্ডাকশন! কিন্তু বিদ্যুতের বিল বাড়বে না তো? রইল সেভিংস টিপস

স্কেলিং-হোয়াইটনিং নয়, বাড়ির এই সহজ উপায়েই দূর হবে দাঁতের হলুদ দাগ

ঈশ্বরকে উৎসর্গ করা জিনিস কী করবেন? শাস্ত্রে কী বলে জানুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ