আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অন্ত্রকে সুস্থ রাখতে কোন কোন খাবার খাওয়া উচিত?

নিজস্ব প্রতিনিধি: খাদ্যনালির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ অন্ত্র। খাবার থেকে পুষ্টিরস শোষণ করে অন্ত্র। এরপর সেই পুষ্টিগুণ রক্তে মিশে যায়। কিন্তু অন্ত্র অসুস্থ হয়ে পড়লে সারা শরীরে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। আর অন্ত্র অসুস্থ হওয়ার প্রধান কারণ ভুল খাদ্যাভাস। কারণ অনেকেই তাঁদের খাদ্যতালিকায় এমন সব খাবার রাখেন, যাতে শরীর খারাপ হওয়ার বেশি আশঙ্কা থাকে। তাই এর প্রভাব সরাসরি গিয়ে পড়ে অন্ত্রের উপর। কিছু খাবার অন্ত্রের ক্ষতিও করে। আবার কিছু খাবার অন্ত্রকে ভাল রাখে। আর কী কী খাবার অন্ত্রকে খারাপ করে, জেনে নিন সেগুলি কী কী?

অন্ত্রকে খারাপ করে কোন কোন খাবার?

রেড মিট : স্তন্যপায়ী প্রাণীর মাংসকে রেড মিট বলা হয়। অনেকেই রেড মিট খেতে ভালবাসেন। এই ধরনের মাংস অন্ত্রের বিপদ ঘটায়। খারাপ কোলেস্টেরল ও ফ্যাটে পূর্ণ এই মাংস দীর্ঘদিন ধরে খেলে অন্ত্রের ক্যানসার হওয়ার হতে পারে।

পাঁউরুটি : অনেকে সকালের ব্রেকফাস্টে পাঁউরুটি খান। কিন্তু এই খাবার খুব বেশি খেলে অন্ত্রের ক্ষতি হতে পারে। অতিরিক্ত চিনিযুক্ত খাবারও কোলনের ক্ষতি করে। এছাড়া বেশি মদ্যপানের অভ্যাস থাকলেও বিপদ হতে পারে কোলনের।

অন্ত্রের জন্য ভালো কোন খাবার

হোল গ্রেন : হোল গ্রেন জাতীয় খাবার অন্ত্রের জন্য ভালো। এতে খুব তাড়াতাড়ি খাবার হজম হয়। এতে থাকা ফাইবার খাবার হজম করতে সাহায্য করে।

মাছ :মাছের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। তাই এটি ক্যানসার কোষের বৃদ্ধি কমিয়ে কোলন ক্যানসারের ঝুঁকি কমিয়ে দেয়। এছাড়া অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে রঙিন শাকসবজি যেমন কুমড়ো, গাজর, পেঁপে প্রচুর পরিমাণে খেতে পারেন, কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।।

Published by:

Share Link:

More Releted News:

হৃদরোগীদের জন্য সতর্কবার্তা! ফ্রিজে থাকা এই ৩ ‘স্বাস্থ্যকর’ খাবারও ডেকে আনতে পারে বিপদ

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

গরমে ORS ছাড়াও ইলেক্ট্রোলাইট ধরে রাখবে এই ৫ প্রাকৃতিক খাবার

সারাদিন এসিতে বসে থাকলেও হতে পারে ডিহাইড্রেশন! কীভাবে বুঝবেন ও কী করবেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ