রেড–গ্রিন নয়, ডেটিংয়ে নতুন সঙ্কেত ‘বেইজ’ ও ‘পিঙ্ক’ ফ্ল্যাগ! কেন মজেছে Gen Z?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সম্পর্ক মানেই শুধু ভাল-মন্দের সহজ হিসেব নয়। এতদিন আমরা সাধারণত রেড ফ্ল্যাগ ও গ্রিন ফ্ল্যাগ-এই দুই ধরনের সঙ্কেতের কথাই বেশি শুনে এসেছি। রেড ফ্ল্যাগ মানে এমন আচরণ, যা সম্পর্কে সতর্কবার্তা দেয়। আর গ্রিন ফ্ল্যাগ বোঝায় ইতিবাচক দিক-যেখানে সঙ্গীর আচরণ সম্পর্ককে আরও সুন্দর করে তোলে। তবে নতুন প্রজন্ম, বিশেষ করে Gen Z, এখন সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে আরও কিছু নতুন শব্দ ব্যবহার করছে। সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় হয়ে উঠেছে “বেইজ ফ্ল্যাগ” এবং “পিঙ্ক ফ্ল্যাগ”। এই শব্দগুলো সম্পর্কের সূক্ষ্ম কিছু আচরণ বা অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়, যা সরাসরি ভাল বা খারাপ-কোনওটাই নয়। বরং মাঝামাঝি এক ধূসর জায়গা তৈরি করে।

Beige Flag কী?

বেইজ ফ্ল্যাগ বলতে এমন কিছু অভ্যাস বা আচরণকে বোঝায়, যা খুব খারাপ বা বিপজ্জনক নয়, আবার বিশেষ ভাল নয়। এগুলো মূলত ছোটখাটো অদ্ভুত বা বিরক্তিকর অভ্যাস। যেমন-কেউ সব সময় একই খাবার খেতে পছন্দ করেন, বা সিনেমা দেখার সময় গল্পের শেষটা আগেই বলে দেন। এই ধরনের বিষয়গুলো সাধারণত বড় সমস্যা নয়, তবে মাঝে মাঝে বিরক্তির কারণ হতে পারে। সময়ের সঙ্গে এই ছোটখাটো অভ্যাস কখনও সম্পর্কের মধ্যে দূরত্বও তৈরি করতে পারে। তবে অনেক সময় সঙ্গী এগুলোকে মজার বিষয় হিসেবেও নিতে পারেন। তাই এর প্রভাব ব্যক্তি ও পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

Pink Flag কী? 

পিঙ্ক ফ্ল্যাগ হল একটি আচরণ, যা আপাতভাবে খুব গুরুতর মনে না হলেও ভবিষ্যতে সমস্যার ইঙ্গিত দিতে পারে। যেমন-সঙ্গী যদি অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে চান, সব সময় জানতে চান কোথায় যাচ্ছেন বা কী করছেন। শুরুতে এটি যত্ন মনে হলেও পরে তা সম্পর্কের জন্য সমস্যা তৈরি করতে পারে।

কেন জনপ্রিয় এই শব্দগুলো?

সম্পর্ক নিয়ে নতুন নতুন শব্দ এখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। Gen Z সম্পর্ককে খোলামেলা ভাবে বিশ্লেষণ করতে পছন্দ করে এবং সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেয়। সেই কারণেই রেড ফ্ল্যাগ ও গ্রিন ফ্ল্যাগের পাশাপাশি বেইজ ফ্ল্যাগ ও পিঙ্ক ফ্ল্যাগ শব্দগুলিও আলোচনায় উঠে এসেছে।বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পরিভাষা ব্যবহার করলে সম্পর্কের সূক্ষ্ম আচরণ বা অভ্যাসগুলো বোঝা সহজ হয়। অনেক সময় ছোটখাটো বিষয়ও ভবিষ্যতে বড় সমস্যার ইঙ্গিত দিতে পারে। তাই এমন শব্দের মাধ্যমে মানুষ নিজের সঙ্গীর আচরণ বুঝতে পারে এবং প্রয়োজনে আগেভাগেই সতর্ক হওয়ার সুযোগ পায়।

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের