রাম নবমী কি এবং কেন পালন করা হয়? জেনে নিন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি : রাম নবমী কি ? ধর্মীয় বিশ্বাস অনুসারে, রাম নবমী হল অযোধ্যার রাজা দশরথ ও রাণী কৌশল্যা সন্তান রামের জন্মগ্রহণ উদ্‌যাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি।

মনে করা হয় রাম বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন।তাই এই দিনকে সনাতন ধর্মের “বিশ্ব মাতৃ দিবস” হিসেবে পালন করেন সনাতনীরা।

রাম নবমীতে কি করেন সনাতনীরা : এদিন রামায়ন পাঠ করা হয়।রামলালার পুজো করা হয় বিশেভাবে। যেহেতু রামের জন্মদিন তাই অনেক ভক্তরা রামের একটি মূর্তি একটি দোলনায় রেখে শিশুর মতো পূজা করে। হিন্দুরা মন্দিরে গিয়ে, প্রার্থনা করে, উপবাস করে। দরিদ্রদের সাহায্য করার জন্য দাতব্য অনুষ্ঠান এবং ভোগের আয়োজন খাকে। এছাড়াও রাম নবমীকে কেন্দ্র করে শোভাযাত্রা ও বিভিন্ন জায়গায় মেলা বসে।ভারত জুড়ে ভক্তরা আসন্ন রাম নবমী উৎসবের জন্য প্রস্তুতি নিয়ে থাকেন।

নিরামিষ খাবার : এই দিন অনেকে উপোস করে দিনের শেষে উপোস ভাঙে সরবত নয়তো খাবার খেয়ে। উপোস করে সারা দিন কিছু খান না। এই পুজোয় যাঁরা সারাদিন উপবাস করে থাকেন। তাঁরা পুজোর পর নিরামিষ খাবার খেয়ে থাকেন। নিরামিষ রান্নায় অনেকের বাড়িতেই পনির কিংবা ছানার ডালনা হয়। এছাড়াও নিরামিষ রান্নার বিভিন্ন রেসিপিও হয়ে থাকে।

যেমন- আলু ফুলকপির ডালনা, দুধ লাউয়ের ঘন্ট, ছানা পটলের দোর্মা,বিশেষ ডাল রেসিপি। তবে এই দিন রান্নায় অনেকে পেঁয়াজ,রসুন,হলুদ,গমের আটা ব্যবহার করেন না।

বিশেষত উপবাসের জন্য দই (দহি বা ভারতীয় দই) এবং কিছু মিষ্টি,লাড্ডু,হালুয়া, বিশেষ পানীয় (সরবত)ব্যবহ়ৃত হয়।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে