Loading live market data...
Loading active stocks...
Connecting...

অক্ষয় তৃতীয়ায় কখন সোনা কিনলে সংসারে হবে শ্রীবৃদ্ধি, জেনে নিন তাড়াতাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। বিশ্বাস করা হয়, এই দিনে করা যে কোনও শুভ কাজ চিরস্থায়ী ফল দেয়।

অক্ষয় তৃতীয়ার দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজা করার রীতি রয়েছে। এর পাশাপাশি এই দিনে সোনা, রূপা বা নতুন জিনিস কেনা খুবই শুভ বলে মনে করা হয়।

এই দিনের সমস্ত সময়ই শুভক্ষণ। তাই আপনি যে কোনও সময় কেনাকাটা বা শুভ কাজ করতে পারেন। তবে বিশেষ মুহূর্তে সোনা কিনলে দেবী লক্ষ্মী খুব সন্তুষ্ট হন।

আসুন জেনে নিই আসন্ন অক্ষয় তৃতীয়ায় সোনা ও রূপো কেনার শুভ সময় কোনটি।

ব্বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি ২৯ এপ্রিল বিকেল ৫:৩১ মিনিটে শুরু হবে। ৩০ এপ্রিল দুপুর ২:১২ মিনিটে শেষ হবে। উদিয়া তিথি অনুসারে অক্ষয় তৃতীয়ার উৎসব ৩০ এপ্রিল পালিত হবে।

জ্যোতিষমতে অক্ষয় তৃতীয়ার দিন পুজোর শুভ সময় হবে ভোর ৫:৪২ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত।

যদি আপনার কোনও শুভ কাজ করতে হয় তাহলে তার জন্য শুভ সময় হল সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। এই সময়কালে আপনি গৃহপ্রবেশ করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন বা অন্য কোনও শুভ কাজ করতে পারেন।

জ্যোতিষ মতে এইদিন সকাল ৯টা থেকে দুপুর ১২:১৮ মিনিট পর্যন্ত সোনা, রূপা বা নতুন জিনিস কেনা যাবে। শাস্ত্র অনুসারে যারা এই দিন ঘরে দেবী লক্ষ্মী ও শ্রীবিষ্ণুর পুজো করে যাদের সংসারে সমৃদ্ধি আসে।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?