দৈনন্দিন অভ্যাসেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  ক্যানসার শুনলেই আমাদের প্রথম প্রশ্ন-হঠাৎ এমনটা হলো কীভাবে? কিন্তু বাস্তব সত্য হল, ক্যানসার কোনও একদিনে তৈরি হয় না। এটি বছরের পর বছর ধরে ধীরে ধীরে শরীরের ভেতরে গড়ে ওঠে, আর তার পেছনে বড় ভূমিকা রাখে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা ও ছোট ছোট অভ্যাস। বিশ্ব ক্যানসার দিবস(৪ ফেব্রুয়ারি) আমাদের সেই নীরব বিপদগুলির দিকেই নজর ফেরাতে চায়, যেগুলো আমরা প্রায়ই উপেক্ষা করি।

বিশেষজ্ঞদের মতে, ভুল খাদ্যাভ্যাস, অনিয়মিত রুটিন এবং মানসিক চাপ ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। সমস্যা হল-এই ভুলগুলো একদিনে ক্ষতি করে না, বরং দীর্ঘ সময়ে শরীরকে ধীরে ধীরে দুর্বল করে তোলে।

 ১.পর্যাপ্ত ঘুমের অভাব:

গভীর রাত পর্যন্ত মোবাইল দেখা, কম ঘুমানো আজ স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু দীর্ঘদিন ঘুম না হলে শরীরের প্রাকৃতিক মেরামত প্রক্রিয়া ব্যাহত হয়, যা রোগের ঝুঁকি বাড়ায়।

২. ভুল সময়ে খাওয়া:  

রাত জেগে দেরিতে খাবার, টিভি দেখতে দেখতে খাওয়া বা খাওয়ার পরই ঘুমিয়ে পড়া হজম ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে। এর ফল হতে পারে স্থূলতা ও হরমোনের ভারসাম্যহীনতা-যা ক্যানসারের সঙ্গে যুক্ত।

৩.মানসিক চাপকে অবহেলা করা:

দীর্ঘস্থায়ী স্ট্রেস রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং শরীরকে ভিতর থেকে দুর্বল করে তোলে।

৪. শারীরিক নিষ্ক্রিয়তা :

সারাদিন বসে থাকা, হাঁটার অভাব শরীরে প্রদাহ বাড়ায়। প্রতিদিন অল্প হাঁটাচলা হলেও তা ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশ্ব ক্যানসার দিবস আমাদের মনে করিয়ে দেয়, ভয় পাওয়ার নয়, সচেতন হওয়ার সময় এখনই। কারণ অনেক ক্ষেত্রেই প্রতিরোধই সবচেয়ে সহজ ও কার্যকর পথ।

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই