দ্রুত বার্ধক্য আসে যে কারণে

কেউ চায় না অকালে বৃদ্ধ হতে

Share:

নিজস্ব প্রতিনিধি: কেউ চায় না অকালে বৃদ্ধ হতে। তবে জীবনের নিত্যদিনের বদাভ্যাস আপনার মুখে বলিরেখা সৃষ্টি করতে পারে। বলিরেখা না আনতে চাইলে বদলাতে হবে খাবার ও নিত্যজীবনের স্বাভাবিক প্রক্রিয়া। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কিছু খাদ্য দ্রব্য অকালে ত্বককে নিসতেজ করে দেয়। যার ফলে মুখে কম বয়সেই বলিরেখা দেখা যায়। আপনি যদি স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক অএতে চান, তাহলে অবিলম্বে এড়িয়ে চলুন এই সকল খাবারগুলি।

১. খাদ্যাভাস: সুস্থ থাকার জন্য এবং ত্বক সুস্থ রাখতে দৈনিক খাবার তালিকায় তাজা ফলমূল ও শাকসবজি রাখতে হবে। দানাদার খাবারও রাখা চাই। এছাড়া তারুণ্য বজায় রাখতে রেড মিট, চিনি জাতীয় খাবার এবং প্রক্রিয়াজাত খাবার ছাড়া উচিত। এ জন্য একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে সুষম খাদ্য গ্রহণ করুন, আর নিজেকে তরতাজা রাখুন।

২. দেরি করে শোয়া: নিয়মিত অন্তত ৬ ঘণ্টা ঘুম প্রতিটি মানুষের সুস্থতার জন্য জরুরি। যারা রাত জাগে তাদের নানা শারীরিক সমস্যা দেখা দেয়। রোজ দেরি করে বিছানায় গেলে মানসিক শান্তি নষ্ট হয়ে যায়। একারণে রাতে দ্রুত শুতে হবে, ৬ ঘণ্টা নির্বিঘ্ন ঘুম দরকার।

৩. মানসিক চাপ ও হতাশা: মনে আনন্দ থাকাটা জরুরি। আনন্দ না থাকলে কুড়িতেই মানুষ বুড়ো হয়ে যায়। অতিরিক্ত মানসিক চাপ জীবন বিষিয়ে দেয়। দীর্ঘস্থায়ী মানসিক চাপ শরীরের কোষগুলো ক্ষতিগ্রস্ত করে। এতে ত্বকে সজীবতা নষ্ট হয়ে যায়। চুল পাকতে শুরু করে। ত্বকের ছাপ পড়তে থাকে। তাই বেশি দিন বাঁচতে হলে এবং তারুণ্য ধরে রাখতে হরে মানসিক চাপ ও হতাশা কমাতে হবে। এজন্য নিয়মিত খেলা, ব্যায়াম ও মেডিটেশনের অভ্যাস গড়ে তুলতে হবে।

৪. বেশিক্ষণ বসে থাকা: বেশিক্ষণ বসে থাকলে শরীরে রোগ বাসা বাঁধে, আয়ু কমে। যদি কেউ দীর্ঘ সময় অলস জীবনযাপন করে তাহলে তার চেহারায় পার্থক্যটা সহজেই ফুটে ওঠে। তখন তাকে বয়সের চেয়ে বেশি বয়স্ক দেখায়। এ কারণে নিয়মিত শরীরচর্চা করতে হবে, নিজেকে কাজে ব্যস্ত রাখতে হবে।

৫. অ্যালকোহল: মাত্রাতিরিক্ত অ্যালকোহল পান করলে মানুষ তাড়াতাড়ি বার্ধক্যের দিকে এগিয়ে যায়। এছাড়া মস্তিষ্কও কার্যকারিতা হারায়। এ কারণে নিজেকে ফিট রাখতে হলে অ্যালকোহল পরিহার করতে হবে।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক