ভোট ময়দানে ভারতীয় হকি দলের দুই প্রাক্তন অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: এক সময়ে হকি স্টিক হাতে মাঠে নেমে বিপক্ষ শিবিরের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন দুজনেই। বহু ম্যাচে বিপক্ষকে নাস্তানাবুদ করে দেশকে জিতিয়েছেন। হকি স্টিক হাতে মাঠ কাঁপানো ভারতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ক এবার ভোট ময়দানে। বিপক্ষকে টেক্কা দিয়ে দলকে জেতাতে রাত-দিন এক করে দিচ্ছেন দুজনেই। তার মধ্যে একজন হলেন দিলীপ তিরকে। দ্বিতীয় জন প্রবোধ তিরকে।

ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক দিলীপ তিরকে অনেক দিন আগেই রাজনীতিতে যোগ দিয়েছেন। ওড়িশার শাসকদল বিজু জনতা দলের হয়ে রাজ্যসভাতেও নির্বাচিত হয়েছেন। তবে প্রবোধ তিরকের কয়েক মাস আগেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছে। তিনি স্রোতের বিপরীতে গিয়ে কংগ্রেসে নাম লিখিয়েছেন। দিলীপ লড়ছেন সুন্দরগড় লোকসভা আসনে। আর প্রবোধ লড়ছেন তালসারা বিধানসভা আসনে।

আদিবাসী অধ্যুষিত ওড়িশার সুন্দরগড় জেলা ভারতীয় হকি দলের আঁতুরঘর হিসাবেই পরিচিত। ভারতীয় হকি দলকে অনেক তারকা খেলোয়াড় উপহার দিয়েছে। ছোট থেকেই সুন্দরগড়ের আদিবাসী শিশুরা হাতে তুলে নেয় হকি স্টিক। সুন্দরগড় লোকসভা আসনে পাঁচবারের সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী তথা দাপুটে নেতা জুরেল ওরামের বিরুদ্ধে বিজু জনতা দলের হয়ে দাঁড়িয়েছেন দিলীপ তিরকে। ২০১৪ সালেও দুজনে ভোটের ময়দানে মুখোমুখি হয়েছিলেন। সেবার অবশ্য ১৮ হাজারের সান্য বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন জুরেল ওরাম। এবার বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ এসেছে ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়কের কাছে।

অন্যদিকে রাজনীতিতে নবাগত প্রবোধ তিরকে লড়ছেন তালসারা আসন বিজেপির হাত থেকে পুনরুদ্ধারের লক্ষ্যে। সুন্দরগড় লোকসভারই অন্তর্গত তালসারা বিধানসভা আসন। বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল। ১৯৭৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১২ বার বিধানসভা ভোটের মধ্যে ৯ বারই আসনটিতে জিতেছিল কংগ্রেস। যদিও ২০১৯ সালে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে তালসারা বিধানসভা আসনে জয়ী হয়েছিলেন বিজেপির ভবানীশঙ্কর ভুই। এবার বিজেপি প্রার্থীকে হারিয়ে দলকে তালসারা আসন উপহার দেওয়ার বিষয়ে যথেষ্টই আশাবাদী প্রবোধ তিরকে।

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন