২২ না ২৩ সেপ্টেম্বর? শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে কবে, জেনে নিন ঘটস্থাপনের শুভ সময়

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর দিন কয়েক বাকি। ২১ সেপ্টেম্বর মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হওয়ার দিন। দেবীপক্ষ পড়ে যাওয়া মানেই শুরু হয়ে যায় শারদীয়া নবরাত্রি। চলতি বছর ২২ না ২৩ সেপ্টেম্বর, শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে কবে ? ঘটস্থাপনের শুভ সময় থাকছে কতক্ষণ ? এই প্রবিবেদন পড়লেই জানা যাবে সবটা। বৈদিক পঞ্জিকা অনুসারে আশ্বিন শুক্লপক্ষের প্রতিপদ তিথি ২২ সেপ্টেম্বর দুপুর ১:২৩ মিনিট থেকে শুরু হবে এবং ২৩ সেপ্টেম্বর দুপুর ২:৫৫ মিনিট পর্যন্ত চলবে। সেই সঙ্গে ২২ সেপ্টেম্বর থেকে শারদীয়া নবরাত্রি শুরু হবে। প্রতিপদ তিথিতে একই দিনে ঘটস্থাপন করা হবে। অষ্টমী ও নবমী তিথিতে কুমারীপুজোর মাধ্যমে শারদীয়া নবরাত্রি সমাপ্ত হয়। এই নবরাত্রি শুদ্ধাচারে পালন করলে সাধক পূর্ণ ফল লাভ করেন এবং জীবনে সুখ-সমৃদ্ধি আসে। আসুন জেনে নিই এবার শারদীয় নবরাত্রিতে ঘাটস্থাপনের শুভ সময় কখন, অষ্টমী ও নবমী কতক্ষণ থাকছে।

হিন্দু ক্যালেন্ডার অনুসারে ২২ সেপ্টেম্বর ঘটস্থাপনের শুভ সময় সকাল ০৬:০৯ মিনিট থেকে ০৮:০৬ মিনিট পর্যন্ত। ভক্তরা ঘট স্থাপনের জন্য প্রায় দু’ঘন্টা সময় পাবেন। এই দু’ঘণ্টা সময়ের মধ্যে আপনি যে কোনও সময় ঘটস্থাপন করে দেবী দুর্গার আরাধনা করতে পারেন। এই দিনে অভিজিত মুহুর্ত হবে সকাল ১১:৪৯ মিনিট থেকে দুপুর ১২:৩৮ মিনিট পর্যন্ত। অভিজিত মুহূর্ত অন্ত্যন্ত শুভ মুহূর্ত। তাই চাইলে এই সময়েও ঘটস্থাপন করতে পারেন। 

অষ্টমী তিথি কখন

শারদীয়া নবরাত্রির অষ্টমী তিথি ২৯ সেপ্টেম্বর বিকেল ৪:৩১ মিনিট থেকে শুরু হবে। থাকবে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬:০৬ মিনিট পর্যন্ত। উদিত তিথি অনুসারে, মহাঅষ্টমীর কুমারীপুজো ৩০ সেপ্টেম্বর হবে। 

নবমী তিথি কখন
আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমী তিথি ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ০৬:০৬ মিনিটে শুরু হবে এবং ১ অক্টোবর সন্ধ্যা ০৭:০১ মিনিটে শেষ হবে।

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?