বিজ্ঞানীদের নয়া আবিষ্কার, আন্টার্কটিকা মহাদেশে পাওয়া গেল ৩৩২টি গিরিখাতের সন্ধান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্টার্কটিকা মহাদেশ আজও রহস্য, অপার বিস্ময়। বরফে ঢাকা এই মহাদেশের নিচে রয়েছে অসংখ্য গিরিখাত। সম্প্রতি আন্টার্কটিকার নিচে থাকা ৩৩২টি নতুন গিরিখাতের সন্ধান পেয়েছেন স্পেনের ইউনিভার্সিটি অফ বার্সেলোনা এবং ইউনিভার্সিটি কলেজ কর্কের বেশ কয়েকজন গবেষক। তাঁরা জানিয়েছেন এমন কিছু গিরিখাত সম্পর্কে তথ্য মিলেছে যেগুলি সম্পর্কে আগে জানাই ছিল না। নতুন আবিষ্কৃত গিরিখাতগুলির মধ্যে কিছু গিরিখাত আবার ৪০০০ মিটার পর্যন্ত গভীর বলে দাবি করছেন তাঁরা। এই দাবি যদি সত্যি হয় তাহলে বলতে হবে আন্টার্কটিকার বরফের নিচে থাকা গিরিখাতগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতার সমান।

গবেষণায় দেখা গিয়েছে নতুন আবিষ্কৃত গিরিখাত গুলি আন্টার্কটিকার পূর্ব ও পশ্চিম অংশের বিভিন্ন বৈশিষ্ট্য বহন করছে। পূর্ব আন্টার্কটিকার গিরিখাতগুলি তুলনামূলকভাবে অনেক বেশি বিস্তৃত এবং শাখা প্রশাখা যুক্ত। সেখানকার বরফের স্তর দীর্ঘ সময় ধরে স্থিতিশীল। অন্যদিকে পশ্চিম আন্টার্কটকার গিরিখাতগুলি বেশ খাড়া এবং আকারেও বেশ ছোট। বিজ্ঞানীদের দাবি এই গিরিখাত গুলি সমুদ্রে জলপ্রবাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমুদ্রের ঘন ও লবণাক্ত জল এই সকল গিরিখাত দিয়েই নিচের দিকে প্রবাহিত হয়। আর তাই বৈশ্বিক সমুদ্র স্রোত পরিচালনায় এর ভূমিকা প্রচুর। বিজ্ঞানীদের ধারণা গভীর সমুদ্রের উষ্ণ জল এই গিরিখাতগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয়। তার ফলে ধীরে ধীরে বরফের স্তর বলতে গলে যায়।

প্রসঙ্গত, নাসার স্যাটেলাইট থেকে সম্প্রতি বেশ কিছু ছবি পাওয়া গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে আন্টার্কটিকার বরফের স্তর দ্রুত পরিবর্তিত হচ্ছে । বিশ্ব উষ্ণায়নের ফলে এখানকার বরফ গলছে। এর ফলে আন্টার্কটিকার পশ্চিম অংশের বরফের স্তর প্রতি বছর উল্লেখযোগ্যভাবে কমছে। বিশেষ করে আমুন্ডসেন সমুদ্র এলাকার বরফ গলছে অত্যন্ত দ্রুত।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!