ভোট ষষ্ঠীতে ৩৫ আসন ‘লাল সতর্কতা’ কেন্দ্র হিসাবে চিহ্নিত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভার ষষ্ঠ দফার ভোট। ছয় রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনে ষষ্ঠ দফায় ভোট নেওয়া হচ্ছে। তার মধ্যে ৩৫টি আসনই ‘লাল সতর্কতা’ কেন্দ্র হিসাবে চিহ্নিত হয়েছে। কেননা, ওই ৩৫ আসনে তিন বা ততোধিক প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ফলে ভোটের দিন অশান্তি ও গোলমালের আশঙ্কা থেকেই যাচ্ছে। যে ৩৫ আসনকে ‘লাল সতর্কতা’ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের চার আসন রয়েছে। ওই চার আসন হল-কাঁথি, মেদিনীপুর, পুরুলিয়া ও বিষ্ণুপুর।

বেসরকারি নির্বাচনী নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রির্মসের (এডিআর) রিপোর্ট অনুযায়ী, ষষ্ঠ দফার নির্বাচনে ভোটের ময়দানে থাকা ১৮০ জন প্রার্থী বা ২১ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তার মধ্যে ১৪১ জন বা ১৮ শতাংশের বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা রয়েছে। ১২ জন প্রার্থী ইতিমধ্যেই ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত। ৬ জনের বিরুদ্ধে খুনের মামলা (৩০২ ধারা), ২১ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা (৩০৭ ধারা), ২৪ জনের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা চলছে। এদের মধ্যে ধর্ষণের (৩৭৬ ধারা) অভিযোগে মামলা চলছে তিন জনের বিরুদ্ধে।

ষষ্ঠ দফার ভোটে সর্বাধিক ‘লাল সতর্কতা’ কেন্দ্র রয়েছে উত্তরপ্রদেশে। ওই রাজ্যের ১৪ আসনে ভোট নেওয়া হচ্ছে। তার অর্ধেক আসনই ‘লাল সতর্কতা’ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর পরেই রয়েছে দেশের রাজধানী দিল্লি। কেন্দ্রশাসিত অঞ্চলটির সাতটি আসনে ভোট নেওয়া হবে। তার মধ্যে ‘লাল সতর্কতা’ আসনের সংখ্যা ৫। বিহারে আটটি আসনের মধ্যে ছয়টিই ‘লাল সতর্কতা’ আসনের অন্তর্ভুক্ত। হরিয়ানার পাঁচটি আসন একই পর্যায়ভুক্ত। এছাড়া পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার চারটি করে,

এক নজরে দেখা নেওয়া যাক ‘লাল সতর্কতা’ শ্রেণিভুক্ত আসনগুলি-

পশ্চিমবঙ্গ-পুরুলিয়া, মেদিনীপুর, বিষ্ণুপুর ও কাঁথি

বিহার-বৈশালী, মহারাজগঞ্জ, শেওর, গোপালগঞ্জ, পশ্চিম চম্পারন ও সিওয়ান

ঝাড়খণ্ড- গিরিডি, জামশেদপুর, ধানবাদ ও রাঁচি

ওড়িশা- ঢেঙ্কানল, কেওনঝড়, পুরী ও ভুবনেশ্বর  

হরিয়ানা-রোহতক, গুরুগ্রাম, কার্নাল, হিসার ও কুরুক্ষেত্র

দিল্লি-দক্ষিণ দিল্লি, পূর্ব দিল্লি, নয়া দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি ও উত্তর-পূর্ব দিল্লি

উত্তরপ্রদেশ-ফুলপুর, জৌনপুর, শ্রাবস্তী, ভাদোহি, সন্ত কবীর নগর, বস্তি ও প্রতাপগড়   

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

‘উনি তো সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন’, খোলা মঞ্চে নিজের হিট গানের সঙ্গে নাচলেন মমতা, বিতর্ক তুঙ্গে

রেললাইনের মাঝে আটকে গেল বালি বোঝাই লরি, ব্যাহত হাওড়া-বর্ধমান রুটে ট্রেন চলাচল

কানাডায় ভারতীয় বৃদ্ধাকে প্রণামের পর হাতে চুমু খেয়ে প্রায় ২০ লক্ষের গয়না চুরি

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নথি! মুর্শিদাবাদে পুলিশের জালে ৩ বাংলাদেশি

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসের ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্যু বৃদ্ধের

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের