দাগ আচ্ছে হ্যায়! দেশের ৪৪ শতাংশ বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দাগ আচ্ছে হ্যায়। তাই তো দেশের ২৮টি বিধানসভা ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচিত বিধায়কদের ৪৪ শতাংশর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। আর ফৌজদারি মামলার ক্ষেত্রে দেশের অন্যান্য রাজ্যকে টেক্কা দিয়েছে বাম শাসিত কেরল। ঈশ্বরের আপন দেশের ১৩৫ বিধায়কের মধ্যে ৯৫ জন বা ৭০ শতাংশের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি ধারায় মামলা ঝুলছে। শনিবার এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে  নির্বাচনে নজরদারি চালানো বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)।

দেশের ২৮ টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট বিধায়কের সংখ্যা ৪,০৩৩। তার মধ্যে ৪,০০১ জন ভোটে দাঁড়ানোর সময়ে নির্বাচন কমিশনের কাছে বিধায়করা যে হলফনামা জমা দিয়েছ  সেই হলফনামা যাচাই করেই বিধায়কদের সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা, ফৌজদারি অপরাধে থাকা মামলা নিয়ে এদিন এক রিপোর্ট প্রকাশিত করেছে এডিআর। ওই রিপোর্টে বলা হয়েছে, ‘৪,০০১ জন বিধায়কের মধ্যে ১,৭৭৭ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। শতাংশের হিসেবে ৪৪। ওই ১,৭৭৭ জনের মধ্যে ১,১৩৬ জন বা ২৮ শতাংশের বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা রয়েছে। তার মধ্যে রয়েছে খুন, খুনের চেষ্টা, অপহরণের মতো জঘন্য ঘটনা।’

ফৌজদারি মামলা থাকা বিধায়কদের নিরিখে শীর্ষে বাম শাসিত কেরল। ওই রাজ্যে ১৩৫ জনের মধ্যে ৯৫ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা ঝুলছে। বিহারের ১৬১ (৬৭ শতাংশ), দিল্লির ৪৪ (৬৩ শতাংশ), মহারাষ্ট্রের ১৭৫ (৬২ শতাংশ), তেলেঙ্গানার ৭২ (৬১ শতাংশ), তামিলনাডুর ১৩৪ (৬০ শতাংশ) জন বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। তবে অতি গুরুতর অপরাধে মামলা চলার ক্ষেত্রে কেরলকে টেক্কা দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি। দেশের রাজধানীর ৭০ বিধায়কের মধ্যে ৩৭ জনের (৫৩ শতাংশ) গুরুতর ধারায় মামলা ঝুলছে। খুনের (৩০২ ধারা) অভিযোগে মামলা চলছে ৪৭ বিধায়কের বিরুদ্ধে। খুনের চেষ্টার (৩০৭ ধারা) অভিযোগে মামলা চলছে ১৮১ বিধায়কের বিরুদ্ধে। আর মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার অভিযোগ রয়েছে ১১৪ বিধায়কের বিরুদ্ধে।

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

ছাগলের পাকস্থলীতেই হবে আলসারের ওষুধের পরীক্ষা! অভিনব আবিষ্কার নদিয়ার অধ্যাপকের

ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর