এই মুহূর্তে

খরগোশের গর্ত থেকে উদ্ধার ৫০ বছর আগের চিঠি

নিজস্ব প্রতিনিধি: খরগোশের গর্ত থেকে উদ্ধার হল ৫০ বছরের পুরনো চিঠি! ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। সেন কেনেডি নামের এক ৩৯ বছর বয়সী ইঞ্জিনিয়ার চিঠিগুলি পেয়েছেন। চিঠিগুলি উদ্ধারের পর তাঁর প্রেরক এবং প্রাপককে খুঁজছেন তিনি।

সম্প্রতি ব্রিটেনের রাজধানী লন্ডনের কাছে হেলস এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন সেন কেনেডি। সেখানেই খরগোশের একটি গর্ত আবিষ্কার করেন তিনি। এরপর গর্তের ভিতর থেকে হাতে লেখা কয়েকটি খাম দেখতে পান সেন কেনেডি। খাম খুললে তিনি তিনটি চিঠি পান। ‘মিস জেন’ নামের এক নারীর কাছে ১৯৭৬ ও ১৯৮২ সালে পাঠানো হয়েছিল চিঠিগুলো।

সেন কেনেডি বলেন, ‘খরগোশের গর্তে মজার মজার জিনিস পাওয়া যায়। তবে সেগুলোর বেশির ভাগই অকাজের থাকে। তবে আমি গর্তের মধ্যে একটি হাতে লেখা চিঠি দেখলাম। ভাবলাম, আশ্চর্য তো। সেটি বের করে দেখি, এর নিচে আরও দুটি চিঠি রয়েছে।’ চিঠিগুলি কি খরগোশ কোনওভাবে গর্তের মধ্যে নিয়ে গিয়েছিল? এই প্রশ্নের জবাবে ওই ইঞ্জিনিয়ার বলেন, ‘যদি মানুষ বাদে কোনো প্রাণী চিঠিগুলো সেখানে রাখত, তাহলে সেগুলো ছড়িয়ে–ছিটিয়ে থাকত। চিঠিগুলো একসঙ্গে ছিল। তাই বলা চলে, চিঠিগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তবে তাতে আপত্তিকর কিছু লেখা নেই। সাধারণ চিঠির মতোই।’ চিঠিগুলি যার উদ্দেশে লেখা হয়েছিল, তাঁর কাছে বা যিনি পাঠিয়েছিলেন তাঁর কাছে পাঠাতে চান সেন কেনেডি। তবে তাঁর আশঙ্কা, প্রাপক এবং প্রেরক, কেউই হয়তো বেঁচে নেই এখন।

Published by:

Share Link:

More Releted News:

শাহবাজকে উপেক্ষা করছেন ট্রাম্প! পাকিস্তান চালাচ্ছেন মুনির, প্রাক্তন পাক মন্ত্রীর মন্তব্যে ঝড়

টিকিট ছাড়াই বিস্ময়কর দুনিয়ায়: নানজিংয়ের জাদুঘর ভ্রমণ

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ