গাড়ির ব্যাটারি চুরি, মনের জ্বালা মেটাতে মাইক ভাড়া করে চোরকে গালাগালি অটো চালকের

Share:

নিজস্ব প্রতিনিধি:  খোওয়া গেল গাড়ির ব্যাটারি। চোর ধরতে অভিনব কান্ড পাকালেন মালিক। মাইক ভাড়া করে এলাকায় ঘুরে ঘুরে অজ্ঞাত চোরকে গালাগাল করে মনের জ্বালা মেটালেন ২৮ বছর বয়সী অটোরিকশা চালক হৃদয় মিয়া। আর তাতেই ভাইরাল হলেন হৃদয় মিয়া। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিয়োটিতে দেখা যায়, তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে চোরের উদ্দেশ্যে গালাগাল করছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বাংলাদেশের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরাণগাঁও গ্রামে। হৃদয় হল পুরানগাঁও গ্রামের বাসিন্দা। গত শনিবার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে তাঁর ঘর থেকে অটোরিকশার ব্যাটারি চুরি হয়।

শনিবার রাতে গাড়ি চালিয়ে বাড়িতে এসে তাঁর মায়ের ঘরের সুকেসে রাখেন ব্যাটারিটি। এরপর তাঁর মা অন্য ঘরে টিভি দেখতে গেলে সুযোগ বুঝে চোর ঘরে ঢুকে সুকেস থেকে ব্যাটারি চুরি করে নিয়ে পালায়। এই নিয়ে ব্যাটারির মালিক হৃদয় মিয়া জানান, ‘চোর দরজা খুলে ব্যাটারিটি নিয়ে যায়।আমি গরিব মানুষ অন্যের গাড়ি ভাড়ায় চালিয়ে দিন এনে দিন খাই। ব্যাটারি চুরি হওয়ায় আজ দুইদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে খুব কষ্টে আছি। এর মধ্যে প্রতিদিন ৪৫০ টাকা আটোরিকশার হাজিরা দিতে হয় মহাজনকে। এই ঋণ বেড়েই চলেছে। ব্যাটারির কারণে বেজায় মুশকিলে পড়ে আছি।’

ব্যাটারি চুরি যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন হৃদয়ের মা। চোখের জল মুছতে মুছতে তিনি জানান, , ‘হৃদয়ের বাবা মারা যাওয়ার পর থেকে সংসারে অভাব অনটন লেগেই আছে। এর মধ্যে কিছুদিন আগেও একবার ব্যাটারি চুরি হয়, অনেক কষ্টে ধারদেনা করে ব্যাটারি কিনতে হয়েছে। আবার খোওয়া গেল ব্যাটারি। কোথা থেকে কি হবে জানি না।’

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

সাইকেলে যোগব্যায়াম, আন্তর্জাতিক যোগ দিবসে গুমায় অভিনব উদ্যোগ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!