কর্মীর অ্যাকাউন্টে জমা পড়ল বেতনের ২৮৬ গুন টাকা, তারপর….

তাঁর কোনও খোঁজ নেই

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এখন কম-বেশি সব প্রতিষ্ঠান তাদের কর্মীর বেতন (salary) ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। কিন্তু একজন কর্মীর বেতন নিয়ে গোল বেধেছে। তাঁর অ্যাকাউন্টে (account) ভুলবশত জমা পড়েছিল বেতনের ২৮৬ গুন টাকা।সে পুরো টাকা তুলে নিয়েছে। এখানেই শেষ নয়। টাকা তুলে প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছে ইস্তফাপত্র (resignation letter) । তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। প্রতিষ্ঠানের মাথায় হাত।

ঘটনাটি ঘটেছে চিলিতে। জানা গিয়েছে, ওই ব্যক্তি কনসোরসিও ইন্ডাস্ট্রিয়াল দে অ্যালিমেন্তোস নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চিলির খাবার ও মাংস প্রক্রিয়াজাত সংস্থার মধ্যে এই সংস্থা অত্যন্ত জনপ্রিয়। আর যাকে কেন্দ্র করে এই প্রতিবেদন, সে আবার সংস্থার মানব সম্পদ (Human resource)  বিভাগের ডেপুটি ম্যানেজার ছিলেন। যদিও সংস্থার তরফ থেকে তাঁর নাম প্রকাশ করা হয়নি।

প্রতিষ্ঠানের তরফ থেকে বলা হয়েছে, ব্যক্তির মাসিক বেতন (monthly salary) ছিল পাঁচ লক্ষ চিলিয়ান পেসো (স্থানীয় মুদ্রা) কিন্তু গত মে মাসে তাঁর অ্যাকাউন্টে ভুল করে ১৬ কোটি ৫৩ লক্ষ  ৯৮ হাজার৮৫১ পেসো জমা দেওয়া হয়। হিসেব করলে দেখা যাবে এটা তাঁর মাসিক বেতনের(monthly salary)  প্রায় ২৮৬ গুন। ভুল নজরে আসার পর সংস্থার তরফ থেকে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, টাকা অবশ্যই ফেরত পাঠিয়ে দেবেন। ওই বলা। তারপর থেকে সে লাপাতা (goes missing) হয়ে যায়। সংস্থার তরফ থেকে ব্যাঙ্কে যোগাযোগ করা হল সংস্থা জানতে পারে, পুরো টাকাই সে তুলে নিয়েছে। তার এখনও কোনও খোঁজ নেই।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?