আর্জেন্টিনায় ঐতিহ্যবাহী ট্যাঙ্গো নাচ শিখতে ভাড়া করা ‘ট্যাক্সি ড্যান্সার’ই একমাত্র ভরসা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনার ঐতিহ্যবাহী একটি নাচ হল ট্যাঙ্গো নাচ। এই নাচে অংশ নেওয়া খুব একটা সহজ বিষয় নয় বিশেষ করে যারা নতুন। বহু পর্যটক ঘুরতে আসেন আর্জেন্টিনার মাটিতে। তাঁদের শখ থাকে এই নাচে অংশ নেওয়া। কিন্তু  এই নাচের মুদ্রা আয়ত্ত করা বেশ কঠিন। তাছাড়া অনভিজ্ঞদের ক্ষেত্রে এটি আতঙ্কজনক পর্যন্ত হতে পারে। কাঠের মেঝেতে উঁচু জুতো পায়ে দিয়ে জুটি বেঁধে পরিবেশিত হয় ট্যাঙ্গো নাচ। সেখানেই ঝামেলায় পড়তে হয় নৃত্যপ্রেমীদের। কেননা এই নাচের সঙ্গী খোঁজা খুব মুশকিল। তাই তাঁদের ভরসা একমাত্র ‘ট্যাক্সি ড্যান্সার’ এর উপরে। আহা ভুল করছেন তো! ‘ট্যাক্সি ড্যান্সার’ মানে কিন্তু গাড়ির ড্রাইভার নয় মোটেও। এরা হল এই নাচে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক।

ট্যাঙ্গো নাচের আসর বসে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে। সেখানে পেশাদার নৃত্যশিল্পীরা নতুনদের সহায়তার জন্য সর্বদা সহযোগিতা করে থাকেন। এদের বলা হয় ‘ট্যাক্সি ড্যান্সার’। তবে এই নাচে অংশ নেওয়া অতটা সহজ নয়। বিশেষ করে যারা নতুন বা পর্যটক।

এই নিয়ে একজন পেশাদার ‘ট্যাক্সি ড্যান্সার’ ডেভিড টোলোসা জানিয়েছেন, স্থানীয় একজনের সাহায্য ছাড়া ট্যাঙ্গো নাচে অংশগ্রহণ অনেকটাই দুঃস্বপ্নের মতো হতে পারে। কারণ, নাচের মঞ্চটি এক ধরনের প্রদর্শনী যেখানে প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। সেখানে আপনি কি করছেন বা কীভাবে করছেন তা খুঁটিনাটিভাবে পর্যবেক্ষণ করা হয়। তাই এটি নিঁখুতভাবে করা প্রয়োজন।নতুন নৃত্যশিল্পীদের ভুলত্রুটির জন্য অন্যান্য অভিজ্ঞরা বিরক্তি প্রকাশ করতে পারেন এবং এমনকি তাঁরা এটার জন্য বাজে ব্যবহার করতে পারেন। কটু কথাও শুনতে হতে পারে।

আর্জেন্টিনায় বিশেষ করে যারা একাকী নারী ও পর্যটকদের জন্য ট্যাঙ্গো নাচের শখ নাও পূরণ হতে পারে। নাচের ক্ষেত্রে সাধারণত পুরুষরা নাচের জন্য নারীদের আমন্ত্রণ জানায়। অপরিচিত বা সঙ্গীহীন নারীদের জন্য এই আমন্ত্রণ পাওয়া মুশকিলই বটে। তাই অনেক নারী ‘ট্যাক্সি ড্যান্সার’দের ভাড়া করে থাকেন, যাতে তাঁরা সঙ্গী পান এবং এই নাচের কায়দা আয়ত্ত করতে পারেন। এর জন্য যাতে কোন সময় নষ্ট না হয়।

টোলোসার বেশিরভাগ গ্রাহকই বিদেশি, এবং এদের মধ্যে চিনা ও জাপানি নারীদের সংখ্যা বেশি। এর জন্য টোলোসা প্রতি ঘণ্টায় ৫০ ডলার চার্জ করেন। তাঁর কথায়, অগাস্ট মাসে বুয়েনস এইরেসে বার্ষিক ট্যাঙ্গো উৎসব অনুষ্ঠিত হয়। তখন টোলোসার কাজের চাপ অনেক বেড়ে যায়। যদিও সারা বছরজুড়েই এখানে ট্যাঙ্গো নাচের বিভিন্ন অনুষ্ঠান, যা মিলোঙ্গা নামে পরিচিত, আয়োজিত হয়। অভিজ্ঞরা এই নাচে অংশ নিয়ে থাকেন। এখানে বহু পর্যটক তাঁরা নাচ শিখতে বহু ট্যাঙ্গো ডান্সারদের ভাড়া করে থাকে। যদিও তাঁরা অন্য কাজের পাশাপাশি ট্যাঙ্গো ডান্স করে উপার্জন করে থাকে।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের