আগরতলা থেকে কলকাতাগামী বিমানের ইঞ্জিনে পাখির ধাক্কা, জরুরি অবতরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝ আকাশে বিপত্তিতে কলকাতাগামী বিমান। মঙ্গলবার দুপুরে আগরতলা থেকে কলকাতাগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান মাঝ আকাশে সমস্যার সম্মুখীন হয়। গত জুন মাসে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার পর বিমানে বিপত্তি শুনলেই যেন বুক কেঁপে ওঠে। ওই দুর্ঘটনার পর থেকে যে কোনও বিমানে সামান্যতম যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও তড়িঘড়ি অবতরণের চেষ্টা করানো হয়। এদিনও তেমনটাই হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিমানযাত্রী ও ক্রু সদস্যরা।

জানা গিয়েছে, ইন্ডিগো ফ্লাইট নম্বর 6E 9203 দুপুর ১২টা ৪০ মিনিটে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে টেক অফ করে। উড়ানের  কিছুক্ষণ পরেই বিমানের বাম দিকের ইঞ্জিনে একটি পাখি ধাক্কা দেয়। ফলে কেঁপে ওঠে ফ্লাইটটি। বিপদ আসন্ন বুঝে ইন্ডিগোর পাইলট আর কোনওরকম ঝুঁকি নেননি। তৎক্ষণাৎ তিনি বিমান বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তৎক্ষণাৎ যাবতীয় সতর্কতা অবলম্বন করে বিমানটি ফিরে আসে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে। সফলভাবে জরুরি অবতরণ করে বিমানটি। ইন্ডিগো এয়ারলাইন্স সূত্রে খবর, সমস্ত যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন।

জানা গিয়েছে, এই ঘটনার পর বিমানটি মঙ্গলবার আর ওড়েনি। সেটি রক্ষণাবেক্ষণমূলক পরীক্ষার জন্য স্থগিত রাখা হয়েছে। ইন্ডিগো এয়ারলাইনস খতিয়ে দেখছে বিমানের কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে তদন্ত। মহারাজা বীর বিক্রম বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ইন্ডিগো বিমানটি আর ওড়েনি ঠিকই। তবে এর প্রভাব বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমের উপরেও পড়েনি। অন্যান্য ফ্লাইট পূর্ব নির্ধারিত সময়েই চলাচল করছে। তবে বারবার মাঝ আকাশে বিমান সমস্যার সম্মুখীন হওয়ায় আতঙ্ক ছড়াচ্ছে জনমানসে।

রাতে মিষ্টি খেলেও বাড়বে না ওজন, প্রোটিনে ভরপুর এই দুই ডেজার্ট রাখুন ডায়েটে

অরূপ রায়ের বাড়ির সামনের গুদামে মিলল সরকারি ত্রাণ, বিক্ষোভ তুঙ্গে

পুরসভা নিয়োগ দুর্নীতিতে রথীন ঘোষকে আবার তলব করল ইডি, কবে হাজিরা?‌

কম ভাড়ার লোভে নাবালিকাকে যৌন নির্যাতন! মার্কিন হোটেলে গ্রেফতার ভারতীয় কর্মী

চুক্তি না হলে ইরানের উপরে ফের হামলা, হুমকি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

‘তোমাকে খুব মনে পড়ে’, ঋতুপর্ণ ঘোষের প্রয়াণদিবসে আবেগঘন বার্তা ঋতুপর্ণা সেনগুপ্তের

‘আমরা তো ডান্ডা-গুলিই খেলতে পারি না ‘, বৈভবকে সান্ত্বনা অমিতাভ বচ্চনের

পুরনো মামলায় গ্রেফতার টিটাগড় পুরসভার প্রাক্তন কাউন্সিলর

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

‘‌গুজবে কান দেবেন না’‌, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

২০০ কোটির গণ্ডি পেরিয়েও ধাক্কা! হঠাৎ কেন নবম দিনে কমল ‘দৃশ্যম ৩’-র আয়?

‘এই সরকারকে কোনও দল নিয়ন্ত্রণ করবে না,’ স্পষ্ট বার্তা শমীকের