আমুল কন্যার স্রষ্টা আর নেই

গতকাল মঙ্গলবার মুম্বইয়ে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজ্ঞাপনের সুবাদে গোটা দেশের মানুষের কাছে পরিচিত আমুল কন্যা। গত ছয় দশক ধরে সামাজিক,অর্থনৈতিক, রাজনৈতিক হোক বা ক্রীড়াজগতে ভারতের উৎকর্ষ— প্রতিটি বিষয়ের উপরেই সময়ানুযায়ী বিজ্ঞাপনে ভেসে উঠেছে আমুল-কন্যার মুখ। আর সেই ‘আটারলি বাটারলি’ আমুল কন্যার স্রষ্টা সিলভেস্টার দা কুনহা গতকাল মঙ্গলবার মুম্বইতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

১৯৬৬ সালে দেশে সাদা বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েনের হাত ধরেই শুরু হয়েছিল আমুলের পথ চলা। আর প্রথম থেকেই সাধারণ মানুষের কাছে দুগ্ধজাত পণ্য উ‍ৎপাদক সংস্থাকে পরিচিত করার জন্য বিজ্ঞাপন জগতের অন্যতম কিংবদন্তী সিলভেস্টার দা কুনহাকে দায়িত্ব দিয়েছিলেন ভার্গিস কুরিয়েন। সেই দায়িত্ব পেয়েই মাথায় ঝুঁটি বাঁধা, লাল-সাদা ফ্রক পড়া এক দুষ্টমিষ্টি মেয়েকে আমুল কন্যা হিসেবে হাজির করেন সিলভেস্টার। গত ৫৭ বছর ধরে দেশের প্রতিটি ঘরে-ঘরে পৌঁছে গিয়েছে ওই আমুল কন্যা। এতটাই জনপ্রিয় আটারলি-বাটারলি গার্ল যে আমুলের পরিচালন সমিতিতে বার বার বদল ঘটলেও আমুল কন্যার কোনও বদল হয়নি।

সিলভেস্টার দা কুনহার মৃত্যুর খবরে কার্যত মুহ্যমান আমুলের প্রাক্তন এবং বর্তমান আধিকারিকরা। সংস্থার প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর আর এস সোধির কথায়, ‘আমুল কন্যাকে সৃষ্টি করে দেশের প্রতিটি ঘরে ঘরে আমুলকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন সিলভেস্টার। তাঁর মৃত্যু আমার কাছে এক অপূরণীয় ক্ষতি।’

‘

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক