ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য গ্লাভস নিলামে তুললেন মার্তিনেস

শুক্রবার ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে সেই গ্লাভস।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাতার বিশ্বকাপের ফাইনালে দেশকে চ্যাম্পিয়ান করার পিছনে লিওনেল মেসির পাশাপাশি তাঁর বিশ্বস্ত হাতেরও অবদান কিছু কম ছিল না।  বিশ্বকাপ ফাইনালের দিন হাতে যে গ্লাভস পড়ে কিলিয়ান এমবাপেদের সামনে বাধার দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস সেই গ্লাভসই নিলামে তুললেন তিনি। দেশের ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকি‍ৎসায় জন্য  লাল ও হালকা সাদা রংয়ের গ্লাভস জোড়া নিলামে তুলেছেন তিনি। শুক্রবার ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে সেই গ্লাভস। নিলামে পাওয়া পুরো অর্থই যাচ্ছে আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ডে।

বিশ্বকাপ ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের পরে সেরা গোলরক্ষকের পুরস্কার নিতে এসে বেশ অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক। তাঁর সেই আচরণ নিয়ে গোটা ফুটবল মহলেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। বিশ্বকাপ ফাইনালের মতো আন্তর্জাতিক মঞ্চে অশালীন আচরণের জন্য অনেকেই মার্তিনেসকে চরম শাস্তি দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছিলেন। কিন্তু সেই মার্তিনেস নিজের প্রিয় ও ঐতিহাসিক গ্লাভস জোড়া মানবিক কারণে যেভাবে নিলামে তুলেছেন তা শুনে অনেকেই ফের ধন্য ধন্য করতে শুরু করেছেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘এপি’ জানিয়েছেন, শিশুদের চিকি‍ৎসার জন্য দেশের বিশ্বকাপজয়ী গোলরক্ষকের কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছিল আর্জেন্টিনা পেডিয়াট্রিক ফাউন্ডেশন। আর তাতে সাড়া দিয়ে বিশ্বকাপ ফাইনালের গ্লাভস নিলামে তোলার জন্য দান করেন মার্তিনেস ওরফে লিওনেল মেসির প্রিয় দিবু। লন্ডনের বাড়ি থেকে নিলামে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক। ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে পেরে তিনি যে খুশি তাও জানিয়ে দিয়েছেন মার্তিনেস।

দুপুরের পাতে নতুনত্ব আনতে বানান নারকেল পোস্ত বাটা, চেটেপুটে খাবে সবাই

মশলাদার স্বাদের সবজির পদ! বাড়িতেই বানান আচারি মিক্স ভেজ

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?

ছ’হাজার আবেদন, পুরভোটে প্রার্থী বাছাই শুরু পদ্ম শিবিরে

বালাজি দর্শন সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল স্বামী-স্ত্রী-সন্তান

কালীপুজোর আগে বেআইনি বাজি বিক্রি রুখতে নজরদারি, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি নিষিদ্ধ

নিরামিষের দিনে বানিয়ে ফেলুন সাবেকি ‘চালকুমড়োর ঘণ্ট’

অ্যাপ বাইকে সওয়ার স্ত্রী, চার চাকা গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! নিউটাউনে হাড়হিম ঘটনা

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা

পাকিস্তানের হাসপাতালে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৭

হাত ধরে টেনে গাড়ির মধ্যে যাত্রীকে আটকে রাখলেন ক্যাব চালক, ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর