নিজের হাতের রান্না প্রিয়াঙ্কা গান্ধিকে খাওয়ালেন নীতিন গড়কড়ি, চেখে কি বললেন সোনিয়া তনয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপির যে কয়জন হাতেগোনা নেতার সঙ্গে বিরোধী নেতাদের সুসম্পর্ক রয়েছে তাদের মধ্যে অন্যতম নীতিন গড়কড়ি। সংসদের ভিতরে হোক কিংবা বাইরে-গান্ধি পরিবারকে লক্ষ্য করে অশালীন আক্রমণ করতে কখনও দেখা যায়নি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাঁর বেনজির রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল সংসদ ভবন। নিজের হাতে রান্না করা খাবার চাখতে দিলেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি। আর সেই খাবার চেখে ‘রাঁধুনি’ গড়কড়ির প্রশংসাও করলেন সোনিয়া তনয়া।

নিজের সংসদীয় কেন্দ্র ওয়ানাড সহ কেরলের ছয়টি সড়ক প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আর্জি নিয়ে এদিন সংসদ ভবনেই কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন আর এক কংগ্রেস সাংসদ দীপেন্দ্র হুডা। ওয়ানাডের সাংসদের হাত থেকে নথিপত্র নিয়ে তাতে চোখ বুলিয়ে গড়কড়ি জানান, যে সমস্ত প্রকল্পের কথা বলা হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি কেরলের সিপিএম সরকারের অধীনস্ত। ফলে সেখানে কেন্দ্রীয় সড়ক মন্ত্রকের কিছু করার নেই। বাকি প্রকল্পগুলির কাজ যাতে দ্রুত শেষ হয়, সেদিকে নিশ্চিত নজর দেওয়া হবে।

এর পরেই গড়কড়ি ওয়ানাডের সাংসদের উদ্দেশে বলেন, ‘আপনার দাদা ও লোকসভার মাননীয় বিরোধী দলনেতা রাহুল গান্ধিও সম্প্রতি তাঁর নির্বাচনী কেন্দ্রের বেশ কয়েকটি সড়ক প্রকল্প নিয়ে আমার সঙ্গে দেখা করেছিলেন। দাদার কাজ করে দিয়েছি। যদি বোনের কাজ না করি, তাহলে তো বলবেন, কাজ করল না।’ ওই কথা শুনে হেসে ফেলেন প্রিয়াঙ্কা-সহ কক্ষে হাজির অন্যান্যরা।

এর পরেই সোনিয়া তনয়ার উদ্দেশে গড়কড়ি বলেন, ‘ইউটিউব দেখে আমি বেশ কিছু রান্না শিখেছি। আজও কিছু রান্না করে এনেছি। আমি চাই আপনি তা একটু চেখে দেখুন। বলুন, কেমন রাঁধুনি।’ ওই কথা শুনে ছোট্ট শিশুর মতো খিলখিলিয়ে হেসে উঠে প্রিয়াঙ্কা বলেন, ‘অবশ্যই চেখে দেখব’। এর পরেই একটি প্লেটে সিদ্ধ সাদা ভাত ও চাটনি তুলে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে দেন গড়কড়ি। সেই খাবার চেখে দেখে কেন্দ্রীয় মন্ত্রীর রান্নার প্রশংসাও করেন সোনিয়া তনয়া।

তৃতীয় ব্যক্তির কারণেই মৌনির সঙ্গে ডিভোর্স? সত্যিটা সামনে আনলেন সুরজ

ভবানীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কোন নয়া বার্তা দেবেন?‌

বন্ধুর ডাকে পার্টিতে গিয়ে মর্মান্তিক পরিণতি পুলিশ কনস্টেবলের

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের 

স্বামী ভিকির সঙ্গে গোমাতা সেবায় অঙ্কিতা, বিলাসবহুল জীবন ছেড়ে হঠাৎ আশ্রমে কেন?

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

নিমতা থানা এলাকা থেকে গ্রেফতার ৮ বাংলাদেশি সহ ৯ জন

শ্বশুরবাড়ির নির্মম অত্যাচারে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী গৃহবধূ, গ্রেফতার স্বামী ও শ্বশুর

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু, সরাসরি সাধারণের কথা শুনছেন শুভেন্দু অধিকারী

‘‌সকলের মতামত নিয়ে শিক্ষানীতি নির্ধারণ করা হবে’‌, বৈঠক করে দাবি শঙ্কর ঘোষের

তপসিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, অ্যাপ বাসের ধাক্কায় মৃত ১, গুরুতর আহত ২

ইডি দফতরে হাজির প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়, সুজিতের মুখোমুখি বসিয়ে জেরা!‌