আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাকে গাছে বেঁধে বসতভিটেতে আগুন ধরিয়ে দিল পাষণ্ড ছেলে

নিজস্ব প্রতিনিধি : মাকে সুপারি গাছে বেঁধে ঘরে আগুন ধরিয়ে দিল ছেলে। এমনকী নিজের বাবাকে খুন করার জন্য হাতে ধারালো অস্ত্র নিয়ে হুঙ্কার ছাড়ে ছেলে। এমন নৃশংস ঘটনা ঘটেছে বাংলাদেশের পিরোজপুরের ইন্দুরকানীতে।ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত। সোমবার(১০ ফেব্রুয়ারি)সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তের নাম মো. আল-আমীন। তিনি একজন চাকরিচ্যুত সেনা সদস্য বলে জানা গিয়েছে।

প্রতিবেশীরা জানিয়েছে, গতকাল রবিবার সকালে আল-আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার বাবাকে খুন করার জন্য হাতে ধারালো অস্ত্র নিয়ে গোটা পাড়ায় ঘুরতে থাকে। তা দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ আল-আমিনের বাড়িতে গেলে সে পালিয়ে যায়।

কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসে আল আমিন। পুলিশ চলে যাওয়ার পর রাগে গজগজ করতে থাকে। এরপর আল-আমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে হিঁচড়ে বাইরে বের করে। এরপর সুপারি গাছের সঙ্গে বেঁধে পেট্রোল দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপরই ফের পুলিশে খবর দেওয়া হলে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয়দের সহায়তায় আল-আমিনকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ পর্যন্ত বাংলাদেশে সেনাবাহিনীর পদে বহাল ছিল আল আমিন। কিন্তু এরপর থেকে পরকীয়া ও মাদকাসক্তির কারণে সেনাবাহিনীর চাকরি হারায় সে। আল আমিনের চরিত্র ভাল ছিল না। তার দুটো বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রী ও পরে তার দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এই ঘটনায় আল-আমিন তার বাবাকে দায়ী করে। খুন করার জন্য উঠে পড়ে লেগে যায়। পুলিশের হাতে আল আমিন গ্রেপ্তার হওয়ায় আপাতত স্বস্তিতে রয়েছে এলাকাবাসীরা।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ