Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেয়ের বিয়ের এক সপ্তাহ আগে বাড়ি থেকে নগদ ১৩ লক্ষ টাকা ও গয়না নিয়ে চম্পট চোরের

Share:

নিজস্ব প্রতিনিধি : সাতদিন পরেই বিয়ে, এর মধ্যেই চুরি হয়ে গেল মেয়ের বিয়ের গয়না। শুধু গয়নায় নয়, একইসঙ্গে ১৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল চোর। বিয়ের মুখে এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।মাথায় হাত পড়েছে মেয়ের বাবার। নিরাপত্তা থাকা স্বত্তেও চোর কীভাবে গয়না-টাকা নিয়ে পালাল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আতঙ্কে রয়েছে স্থানীয়রা।নিরাপত্তার অভাব বোধ করছেন বাসিন্দারা।সোমবার সকালে ঘটনার তদন্ত করতে এসে পৌঁছোয় নাগরাকাটা থানার পুলিশ। বিয়ের আগের মুহূর্তে এমন ঘটনায় ভেঙে পড়েছে মেয়ের পরিবার।

ঘটনাটি ঘটে রবিবার(২৬ জানুয়ারী)গভীর রাতে নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামপঞ্চায়েতের পাটোয়ারি পাড়ায়। পরিবারের দাবি কোনও নেশাজাতীয় ওষুধ দিয়ে পরিবারের সবাইকে ঘুম পাড়ানো হয়েছিল। সকলেই ওষুধ খেয়ে অচৈতন্য হয়ে গেলে এই কাণ্ড ঘটিয়েছে চোর। সকালে উঠে গয়না দেখতে গিয়ে দেখে গয়নার বাক্স উধাও।

হবু কনের বাবা জানান, একটু একটু করে মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করেছিলেন। সাধ ছিল ধুমধাম করে মেয়ের বিয়ে দেবেন। শ্বশুরবাড়িতে মেয়ে থাকবে রাজরানীর মত। কিন্তু তা আর হল না। এখন হতাশ ছাড়া কিছুই দেখতে পাচ্ছেন না তিনি। আর বিয়ের ঠিক ৭ দিন আগে চরম অঘটন মেনে নিতে পারছেন না তিনি।

উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি, ঠিক সাত দিনের মাথায় মেয়ের বিয়ে। জোগাড়যন্ত শুরু হয়ে গিয়েছে বিয়ের। আত্মীয় স্বজন সকলকেই নেমতন্নও জানানো হয়ে গিয়েছে। এর মধ্যেই টাকা-গয়না হারিয়ে কূল কিনারা করতে পারছেন না মেয়ের বাবা সহ পরিবার।

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে