বাংলাদেশে মাছ-গাছ-গবাদি পশু বন্ধক রেখে ব্যাঙ্ক থেকে মিলবে ঋণ

সরকারের এমন উদ্যোগ বেনজির বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের মুখে দাঁড়িয়ে কার্যত কল্পতরু শেখ হাসিনা সরকার। গ্রাম বাংলার গরিব মানুষের কথা মাথায় রেখে চালু করতে চলছে নয়া আইন। ওই নয়া আইনে সাধারণ মানুষ গাছ, মাছ, গবাদিপশু, সোনা, রুপো, গাড়ি, আসবাবের মতো অস্থাবর সম্পত্তি জামানত রেখে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার সুযোগ পাবেন। সরকারের এমন উদ্যোগ বেনজির বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।

মঙ্গলবার জাতীয় সংসদে ‘সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) বিল–২০২৩’ পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ওই বিলে বলা হয়েছে, বর্তমানে শুধু স্থাবর সম্পত্তি অর্থা‍ৎ জমি এবং বাড়ি রেখেই ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া যায়। ফলে বহু সাধারণ মানুষ প্রয়োজন পড়লেও ব্যাঙ্কের কাছ থেকে ঋণের সুযোগ পান না। কিন্তু নয়া আইনে অস্থাবর সম্পত্তি রেখেও মিলবে ঋণ। বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে অর্থ মন্ত্রক সংক্রান্ত সংসদীয় কমিটিতে।

এদিন সংসদে পেশ করা বিলে অস্থাবর সম্পত্তি হিসেবে কোন-কোন পণ্যের বা জিনিসের বিনিময়ে ঋণ নেওয়া যাবে তাও নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অস্থাবর সম্পত্তি হিসেবে রয়েছে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত স্থায়ী আমানতের সনদ। সোনা, রুপো-সহ  অন্যান্য মূল্যবান ধাতু, মৎস্য, গবাদিপশু, বৃক্ষ ও শস্যাদি,  আসবাব, ইলেকট্রনিক পণ্য, সফটওয়্যার ও অ্যাপস। বিলটি উত্থাপনের পরেই  আপত্তি জানান জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। তাঁর কথায়, ‘স্থাবর সম্পত্তি জামানত রেখে এখন ঋণ নেওয়া যায়, তাতেই ব্যাঙ্কগুলি লুটপাটের আখড়া হয়ে দাঁড়িয়েছে। অস্থাবর সম্পত্তি জামানত রেখে ঋণ নেওয়ার বিধান করা হলে তা বিপর্যয় ডেকে আনবে।’

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?