১০ হাজারেরও বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ব্রিটেন

তাঁরা ব্রিটেনে প্রবেশের ‘পেছনের দরজা’ হিসেবে ভিসা ব্যবহার করেছিলেন। যাঁদের মধ্যে মাত্র ৫ শতাংশই সফল হয়েছে। আর বাকি ১০ হাজারের বেশি বাংলাদেশিকে বৃটেন থেকে ফেরত পাঠানো হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০ হাজার আশ্রয়প্রার্থী বাংলাদেশিকে ফেরৎ পাঠাচ্ছে ব্রিটেন। যাঁরা সে দেশে অ্যাসাইলামের জন্যে আবেদন করেছিলেন। কিন্তু তাঁদের আবেদন গ্রহণ করল না ব্রিটিশ সরকার। তাই নিজের দেশে ফিরছে ১০ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক। প্রায় ১৭ হাজার ৪০০ জন নাগরিক যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করে ছিলেন। যাদের মধ্যে বাংলাদেশি আশ্রয় আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ১১ হাজার। ভারতের সংখ্যা ছিল, প্রায় ৭ হাজার ৪০০ জন, নাইজেরিয়ার ৬ হাজার ৬০০ জন এবং আফগানিস্তানের রয়েছে ৬ হাজার জন।বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে একটি ব্রিটিশ সংবাদমাধ্যম।

তাঁদের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১০ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক অ্যাসাইলাম আবেদন করে ব্যর্থ হয়েছে। তাই সেই সকল আশ্রয়প্রার্থীদের ফাস্ট-ট্র্যাক রিটার্ন চুক্তির অধীনে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। প্রতি বছরই প্রচুর বাংলাদেশী ব্রিটেনে আশ্রয়প্রার্থী হিসেবে আবেদন করেন। গত বছর প্রায় ১১ হাজার বাংলাদেশি ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশ করেছিলেন ব্রিটেনে স্থায়ীভাবে থাকার জন্যে। অভিবাসীরা গত বছরের মার্চ থেকে কেউ আন্তর্জাতিক শিক্ষার্থী, কেউ কর্মী বা ভিজিটর ভিসায় ব্রিটেনে এসে আশ্রয়প্রার্থী হিসেবে আবেদন জানিয়েছিলেন। তাঁরা ব্রিটেনে প্রবেশের ‘পেছনের দরজা’ হিসেবে ভিসা ব্যবহার করেছিলেন। যাঁদের মধ্যে মাত্র ৫ শতাংশই সফল হয়েছে। আর বাকি ১০ হাজারের বেশি বাংলাদেশিকে বৃটেন থেকে ফেরত পাঠানো হবে।

দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে লন্ডনে স্বরাষ্ট্র বিষয়ক প্রথম যৌথ ইউকে-বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপে উভয়পক্ষের রিটার্ন চুক্তি অনুযায়ী ব্যর্থ আশ্রয়প্রার্থীদের বাংলাদেশে পাঠানো হবে। তাঁদের পাশাপাশি আরও জানা বিদেশি নাগরিক আছেন, যারা অপরাধী এবং ভিসার সময় পেরিয়ে যাওয়ার পরেও যাঁরা বাড়তি সময় ব্রিটেনে অতিবাহিত করেছেন তাঁদেরকেও দেখে থেকে তাড়ানো হবে। তবে বাধ্যতামূলক কোনো সাক্ষাৎকার ছাড়াই অভিযুক্তদের দেশে ফেরত পাঠনো হবে। এ বিষয়ে যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়কমন্ত্রী জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের এখানে আসা বা থাকা বন্ধ করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আশ্রয় আবেদন কারীদের মধ্যে পাকিস্তানিরাও ছিলেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে