বন্দে ভারতের মেনুতে বিরাট বদল! লাঞ্চ-ডিনারে মিলবে সর্ষে-ইলিশ, কাতলা-কালিয়া

দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার দুই সময়েই থাকছে মাছের বিভিন্ন পদ। সঙ্গে ভাত। বাঙালি র আহারে রসিকতা আনতেই মাছ ভাতের পদ বন্দেভারতের মেনুতে যোগ হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্দেভারত এক্সপ্রেসে খাওয়া-দাওয়ায় বিরাট বদল। বছর কয়েক আগেই কলকাতায় বন্ধে ভারত এক্সপ্রেস চালু হয়। প্রথমটা জলপাইগুড়ি এবং হাওড়া থেকে পুরির উদ্দেশ্যেও চালু হয় বন্দেভারত এক্সপ্রেসের সফর। আর বাংলায় এই এক্সপ্রেসের নাম শুনেই যাত্রীরা পাগল। কারণ দেশের সবথেকে উন্নততম ট্রেন এটি। যার ভেতরে রয়েছে বিমানের মতো সাজ সজ্জা। এই ট্রেনের সিট থেকে শুরু করে খাওয়া-দাওয়া-সবেতেই রয়েছে অভিনবত্বের ছোঁয়া। তবে এবার বন্দে ভারত এক্সপ্রেসের খাওয়া দাওয়ায় এলো বিরাট বদল।

বাঙালি হল মাছ-ভাত প্রেমী। এতদিন বন্দে ভারত এক্সপ্রেসে সবকিছু পাওয়া গেলেও পাওয়া যেতো না বাঙালির প্রিয় খাবার মাছের আইটেম এবং সাদা ভাত। এবার সেটাও মিলবে বন্দে ভারতে। বাঙালির প্রিয় খাবার এবার যুক্ত হল বন্দে ভারতের মেনুতে।‌ দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার দুই সময়েই থাকছে মাছের বিভিন্ন পদ। সঙ্গে ভাত। বাঙালি র আহারে রসিকতা আনতেই মাছ ভাতের পদ বন্দেভারতের মেনুতে যোগ হল। হ্যাঁ, নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারতের খাবারের মেনুতে ঘটল বিরাট বদল।

রেল সূত্রে জানা গিয়েছে, ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে পূর্ণতঃ সম্পন্ন হয়েছে। বাংলার সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী বিভিন্ন সুস্বাদু খাবার পাওয়া যাবে বন্দে ভারতে। যার মধ্যে, ব্রেকফাস্টে থাকবে, ত্রিকোণ পরোটা, ছোলার ডাল, মাল্টিগ্রেন আটার রুটি। লাঞ্চ অথবা ডিনারে থাকবে বাসন্তী পোলাও, চিকেন কষা, ফিস ফ্রাই, ধোকা অথবা ছানার ডালনা, সোনামুগের ডাল, বাঙালির অতিপ্রিয় মাছের ঝোল, সরষে মাছ, মিষ্টি দই, সন্দেশ এবং ক্ষীরকদম। অতএব বন্দেভারতে এবার থেকে বাঙালি পাবে তাঁদের প্রিয় খাবার।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা