লালমনিরহাটে ঐতিহ্যবাহী ‘বউ-জামাই মেলা’য় উপচে পড়ছে ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাটে দীর্ঘ ১৫ বছর পর ফের আয়োজিত হল বউ-জামাই মেলা। তবে এই মেলায় কেবল বর-কনে নয় অংশ নিতে পারে আট থেকে আশি। হরেক রকম জিনিসের দেখা মেলে এই মেলায়। এই মেলাকে বাংলাদেশের ‘ঐতিহ্যবাহী হাট’ বলা যেতে পারে।১৫ দিনব্যাপী এই মেলা চলবে। ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এই মেলায় পাওয়া যায় রুপকথার জিনিস। কি না নেই এখানে ? মাছ থেকে শুরু করে, পিঠে ও নামীদামি প্রসাধনী সবই মিলবে এখানে। এদিকে মেলার প্রথম দিনই উপচে পড়া ভিড় দেখা গেল বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এই মেলায় যোগ দিয়েছেন। গলায় মালা ও শাড়ি পরে মেয়ে-জামাইরা মেলায় এসেছে। তাঁরা প্রত্যেকেই আনন্দ উপভোগ করছেন।

এদিকে মেলা উপলক্ষ্যে প্রায় প্রতিটি বাড়িতে এসেছেন মেয়ে ও জামাই। নতুন রূপে সেজেগুজে মেয়ে-জামাই এসেছেন মেলা দেখতে।তারা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য কিনছেন মাছ ও নানা রকমের পিঠে। বাজার যেন ভিড়ে ঠাসা। অন্যদিকে নতুন জামাই বাড়িতে আসবে বলে শ্বশুররাও বড় বড় মাছ-মিঠাই কিনে বাড়ি ফিরেছেন। তবে দাম যাই হোক, গ্রাম বাংলার ঐতিহ্য ধারে রাখার জন্য মেলায় আসা বউ-জামাইরা পছন্দমতো সামগ্রী কিনে শ্বশুরবাড়ির পথে রওনা হচ্ছেন।

মেলায় মাছ বিক্রেতারা জানান, আড়তেই মাছের অনেক দাম।এরপর পরিবারের খরচ মিলিয়ে এই মাছগুলো বিক্রি করতে হয়। মেলায় বিক্রি বেশি, তাই লাভ কম রাখতেই হচ্ছে।

অন্যদিকে মেলার আয়োজক কমিটির আহ্বায়ক জানান, গ্রামীণ ঐতিহ্যকে ধারে রাখতেই এই মেলার আয়োজন। মেলার মাধ্যমে নতুন প্রজন্মের শিশুরা বিলুপ্তপ্রায় অনেক প্রজাতির মাছের সঙ্গে পরিচিত হতে পারবে।

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?