অব্যাহত মৃত্যুমিছিল, কোটায় এবার আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, কোটা: রাজস্থানের কোটায় কোচিং সেন্টারগুলির পড়ুয়াদের মৃত্যুমিছিল কিছুতেই থামছে না। সোমবার ফের উচ্চাশার বলি হলেন হলেন মেডিকেলে ভরতির জন্য প্রস্তুতি নেওয়া এক পড়ুয়া। মাত্র সাতদিন আগেই এক কোচিং সেন্টারে নিট পরীক্ষার প্রস্তুতির জন্য এসেছিল ওই পড়ুয়া। এ নিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত উচ্চাশার বলি হলেন ১৬ জন। গত আটই জুলাই আত্মঘারতী হয়েছিলেন  আইআইটি জেইই কোচিংয়ে জন্য মাস দুয়েক আগে কোটায় আসা বছর সতেরোর এক পড়ুয়া।

পুলিশ জানিয়েছে, মেডিকেলে ভর্তির স্বপ্ন নিয়ে এক সপ্তাহ আগেই ঝালোর থেকে কোটায় এসেছিলেন পুষ্পেন্দ্র সিং নামে বছর সতেরোর পড়ুয়া। কোটার একটি কোচিং সেন্টারে নিট পরীক্ষায় বসার প্রস্তুতি নেওয়ার জন্য ভর্তি হয়েছিল। এদিন সকালে হস্টেলের ঘর থেকে পুষ্পেন্দ্রর দেহ উদ্ধার হয়। কী কারণে আচমকাই আত্মঘাতী হল ওই পড়ুয়া তা জানা যায়নি। ঘর থেকে কোনও সুইসাইড নোটও মেলেনি।

গত কয়েক বছরে রাজস্থানের কোটায় ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং ও আইআইটিতে ভর্তির প্রস্তুতি নিতে দেশের বিভিন্ন রাজ্য থেকে পড়ুয়ারা ভিড় জমাচ্ছেন। কিন্তু উচ্চাশার বলি হচ্ছেন অনেক পড়ুয়াই। গত বছর কোটায় আত্মঘাতী হয়েছিলেন বিভিন্ন কোচিং সেন্টারের ১৫ পড়ুয়া। চলতি বছরে সেই সংখ্যা ছাড়িয়ে গিয়েছে।

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের