গাঁজা সেবনকে বৈধ বলে ছাড়পত্র দিল জার্মান সংসদ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিকি‍ৎসার স্বার্থে রোগীদের গাঁজা সেবনে আগেই ছাড়পত্র দিয়েছিল জার্মান সরকার। এবার হিটলারের দেশের আম আদমির জন্য গাঁজা সেবন বৈধ বলে ছাড়পত্র দিল জার্মান সংসদ। শুক্রবার জার্মানির সংসদ বুন্দেশস্ট্যাগে এ সংক্রান্ত বিল পাশ হয়েছে। যার ফলে এখন থেকে জার্মানির প্রাপ্তবয়স্করা নিজেদের কাছে ২৫ গ্রাম পর্যন্ত গাঁজা রাখতে পারবেন এবং ব্যবহারের জন্য তিনটি গাঁজা গাছের চাষ করতে পারবেন।  সংসদে এদিন গাঁজা ব্যবহার বৈধ বলে বিল পাশ হওয়ার পরেই উ‍ৎসবে মেতে উঠেছেন মারিজুয়ানা অ্যাকটিভিস্টরা।

সাত বছর আগে ২০১৭ সালের ১০ মার্চ চিকি‍ৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের গাঁজা সংগ্রহের অনুমোদন দিয়েছিল জার্মান সরকার। ওই অনুমোদনের পরে দেশটিতে গাঁজার চাহিদা ব্যাপকহারে বেড়েছে। ২০২০ সাল থেকেই গাঁজা সেবনকে বৈধ হিসাবে ঘোষণার দাবিতে সোচ্চার হয়েছিলেন গঞ্জিকা সেবনকারী বা মারিজুয়ানা অ্যাকটিভিস্টরা। গত বছর ১৬ অগস্টে গাঁজার ব্যবহার ও গাঁজা চাষ বৈধ করার জন্য বিতর্কিত বিলে ছাড়পত্র দিয়েছিল জার্মানি মন্ত্রিসভা। চ্যান্সেলর ওলাফ শলৎজের নেতৃত্বাধীন সরকারের দাবি ছিল, গাঁজা ব্যবহার বৈধ ঘোষণা করা হলে কালোবাজারিদের দৌরাত্ম্য কমবে এবং মাদক সম্পর্কিত অপরাধ হ্রাস পাবে।

আমেরিকা, কানাডা-সহ বিশ্বের একাধিক দেশ ইতিমধ্যেই গাঁজা ব্যবহারকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে। এমনকি গত বছরের ২২ ডিসেম্বর যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সরকারও মানসিক অবসাদ কমাতে সাধারণ মানুষকে গাঁজা সেবনের অধিকার দিয়েছিল। ২০২১ সালের শেষদিকে ইউরোপের প্রথম দেশ হিসেবে মাল্টা প্রথম সীমিত আকারে গাঁজার চাষ এবং ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে নিজের কাছে গাঁজা রাখাকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছিল।

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ