চিনে ঘুরতে গিয়ে তুষার ধসে আটকে পড়েছেন হাজার পর্যটক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তুষারপাতের মতো মনোরম দৃশ্য দেখতে গিয়েই বিপত্তি। আচমকাই নেমে এলো তুষার ধস। আর সেই ধসে আটকে পড়েছেন তুষারপাত দেখতে যাওয়া হাজার খানেক পর্যটক। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার কারণে ওই পর্যটকদের উদ্ধারের কার্য ব্যাহত হচ্ছে। যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘হেলিকপ্টারের সাহায্যে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ শুরু হয়েছে।’

চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, কাজাখস্তান, রাশিয়া ও মঙ্গোলিয়ার সীমান্ত সংলগ্ন উত্তর–পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের হেমু গ্রামে প্রতি বছর তুষারপাত দেখতে পর্যটকরা ভিড় জমান। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। ভিড় জমিয়েছিলেন প্রচুর পর্যটক। কিন্তু গত ১০ দিন ধরে ভারী তুষারপাতের সঙ্গে তুষার ধস চলছে।  ওই তুষার ধসের কারণে বেশ কয়েক দিন ধরে হেমুতে যাওয়া–আসার একমাত্র রাস্তাটি যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোনও-কোনও জায়গায় বরফের ঘনত্ব (পুরুত্বও বলতে পারেন) সাত মিটার পর্যন্ত পৌঁছে গিয়েছে। বরফের উচ্চতার কারণে বরফ পরিস্কার যন্ত্র ব্যবহার করা সম্ভব হচ্ছে না। উদ্ধারকর্মীরা শোভেল ও এক্সকাভেটর (খননযন্ত্র) নিয়ে কাজ করছেন।

জিনজিয়াং প্রদেশের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, পাহাড়ি এলাকার আবহাওয়া দ্রুত পাল্টে যাওয়ায় উদ্ধারকার্যে প্রচণ্ড সমস্যা দেখা দিয়েছে। কানাসের দিকে একটি রাস্তা চলে গিয়েছে। ওই রাস্তা ধরেই উদ্ধারকার্য চালানো হচ্ছে। আটকে পড়া পর্যটক ও গ্রামবাসীদের যাতে খাদ্য সঙ্কটের মুখে পড়তে না হয় তার জন্য চিনা সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ময়দা, জ্বালানির মতো প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটলে যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্য শুরু করা হবে।

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি