কাঁকড়া ধরতে গিয়ে কুমীরের আক্রমণে প্রাণ খোয়ালেন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁকড়া ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হলেন এক মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে । মৃতের নাম সুব্রত মণ্ডল। ৩২ বছর বয়সী ওই যুবক সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। তখন কুমির আক্রমণ করে তাঁকে। কুমিরের সঙ্গে লড়াই করে আর প্রাণে বাঁচতে পারেননি সুব্রৎ। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টের দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে এই ঘটনাটি ঘটে। সাত ঘণ্টা পরে রাত সাড়ে ১০টার দিকে ওই জেলের দেহ উদ্ধার করা হয়।

সুব্রত মণ্ডলের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকায়। তাঁর বাবার নাম কুমুদ মণ্ডল। সুব্রত পেশায় একজন জেলে। বন বিভাগ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে সুব্রত মণ্ডল নামে ওই যুবক ঢাংমারী স্টেশন থেকে রাজস্ব জমা দিয়ে পাস সংগ্রহ করেন। তারপর মাছ ধরতে সুন্দরবনে যান। যেহেতু পেশায় মৎস্যজীবী, তাই তাই সুব্রত জানতেন সবই। মাছের সঙ্গে কাঁকড়া ধরার পরিকল্পনা করে তিনি জঙ্গলে প্রবেশ করেন। ফেরার পথে বিকেল সাড়ে ৩টের দিকে তিনি সাঁতার কেটে করমজল খাল পার হচ্ছিলেন। তখনই ঘটে বিপদ। দূরে ঘাপটি মেরে বসেছিল কুমির। আচমকা যুবককে আক্রমণ করে টেনে নিয়ে যায়। সঙ্গে থাকা অন্য জেলেরা চেষ্টা করেও আর তাঁকে উদ্ধার করতে পারেননি।

খবর চাউর হয়ে যায় সুব্রতকে কুমিরে ধরে নিয়ে গিয়েছে। শুরু হয় খোঁজাখুঁজি। প্রায় পঞ্চাশ জন গ্রামবাসী নৌকা ও ট্রলার নিয়ে তার সন্ধানে সুন্দরবনের করমজল খালে তল্লাশি শুরু করেন। পরে অনেক খোঁজাখুঁজির পর সুন্দরবনের করমজল খালের গজালমারী এলাকায় জলের নীচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের