বিদায়বেলায় গাড়ি চালিয়ে চালককে বাড়ি পৌঁছে দিলেন জেলাশাসক,আনন্দে চোখে জল ড্রাইভারের

Share:

নিজস্ব প্রতিনিধি : চার দশক ধরে যশোরে দায়িত্বরত জেলাশাসকদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন গাড়ির চালক হাবিবুর রহমান। এবার উল্টো চিত্র দেখা গেল অবসর কালে। নিজের আসনে বসালেন গাড়ি চালককে। এরপর নিজে গাড়ি ড্রাইভ করে ওই গাড়ি চালককে বাড়ি পৌঁছে দিলেন জেলাশাসক। আনন্দে চোখে জল চালক ও তাঁর পরিবারের চোখে। এরকম সৌজনতা আগে কখনো পান নি তাঁরা। চোখের জলে ধন্যবাদ জানালেন বাংলাদেশের যশোরের জেলাশাসককে।

সদ্যই অবসর নিয়েছেন বাংলাদেশের যশোর জেলার জেলাশাসক মো.আজাহারুল ইসলাম। অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) যাওয়ার আগে ড্রাইভারকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিলেন তিনি। গাড়ির চালক হাবিবুর রহমানের পৈতৃক বাড়ি হল বাংলাদেশের যশোর শহরের মিশনপাড়া এলাকায়। মঙ্গলবার  বছরের শেষ দিনে দুপুরে বিদায় সংবর্ধনা শেষে ডিসি চালক হাবিবুর রহমানকে জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে বাড়ি পৌঁছে দেন তিনি।

এই ঘটনায় আবেগে হাবিবুর রহমানের দু চোখ বেয়ে জল ঝরেছে। এই নিয়ে তিনি বলেন, ‘৪০ বছর ধরে আমি জেলাশাসক স্যারদের গন্তব্যে পৌঁছে দিয়েছি। চাকরিজীবনের শেষ দিনে স্যার চালকের আসনে বসে নিজে গাড়ি চালিয়ে আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। পরিবার ও প্রতিবেশীদের কাছে আমার সম্মান অনেক গুণ বেড়ে গেছে। অধস্তন কর্মীদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, সেটা ডিসি স্যারকে দেখে সবার শেখা উচিত।’

এই ঘটনাকে জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন হাবিবুর রহমানের স্ত্রী শেরিনা পারভীন। তাঁর কথায়, ‘আনন্দে আমরা কেঁদে ফেলেছি। আমার স্বামী পরিচ্ছন্ন জীবন যাপন করেন। আমাদের চাওয়া-পাওয়া খুব কম। অল্পতেই আমরা সবাই খুশি।’

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত