আন্টার্কটিকার বরফের মহাসাম্রাজ্যে সবুজ বিপ্লব! ফলছে প্রচুর ফসল

ধনধান্যে পুষ্পে ভরা আন্টার্কটিকা! যাকে আমরা আদিগন্ত বরফের সাম্রাজ্য বলেই জানি, সেই আন্টার্কটিকায় ফলছে সবুজ ফসল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ধনধান্যে পুষ্পে ভরা আন্টার্কটিকা! যাকে আমরা আদিগন্ত বরফের সাম্রাজ্য বলেই জানি, সেই আন্টার্কটিকায় ফলছে সবুজ ফসল। বিজ্ঞানীদের আন্তরিক চেষ্টায় হাজারও ফসলের রঙে যেন সবুজই হয়ে উঠেছে বরফের এই মহাসাম্রাজ্য! পুরু বরফের চাদরে মোড়া আন্টার্কটিকায় বরফের সেই মহাসাম্রাজ্যে উপচে পড়ছে নানা ধরনের আনাজপাতি। লঙ্কা, টম্যাটো, বিট, শসা, ব্রকোলি, ফুলকপি, এক ধরনের বাঁধাকপি। নানা রকমের লেটুস পাতা, মশলাপাতি। যেন ফসলের বন্যা বয়ে গিয়েছে দক্ষিণ মেরুতে বরফের মহাদেশ আন্টার্কটিকায়। নাহ, এটা কোনও কল্পবিজ্ঞানের কাহিনী নয়। বা কোনও হলিউডের সায়েন্স ফিকশন সিনেমাও নয়। বাস্তবেই এই সমস্ত ফসল ফলানো হয়েছে আন্টার্কটিকায়। বলা ভালো একটি কৃত্রিম ক্ষেত তৈরি করে। ওই ক্ষেত বা ‘গ্রিনহাউস’টি বানিয়েছে জার্মান এরোস্পেস সেন্টার (সংক্ষেপে যার নাম—‘ডিএলআর’)।

বরফের মহাসাম্রাজ্যে বানানো ফসলের এই কৃত্রিম ক্ষেতের নাম— ‘ইডেন আইএসএস’। ফসলের এই কৃত্রিম ক্ষেতটি বানানো হয়েছে পূর্ব আন্টার্কটিকার পুরু বরফের চাঙর ‘এক্সট্রম আইস শেল্ফ’-এর উপরে জার্মানির গবেষণা শিবিরের নওমেয়্যার থ্রি স্টেশনের অদূরেই। পূর্ব আন্টার্কটিকায় ফসলের এই কৃত্রিম ক্ষেতে সূর্যালোকের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। এমনিতেই আন্টার্কটিকায় সূর্য ওঠে না টানা ৬ মাস। তার পর যখন ওঠে তখনও যাতে সূর্যালোক সেখানে ঢুকতে না পারে তার জন্য ফসলের এই কৃত্রিম ক্ষেতে নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। সেই অবাক করে দেওয়া ক্ষেতে নানা ধরনের ফসল ফলানোর জন্যে ব্যবহার করা হয় লাল, নীল, সবুজ নানা রঙের কৃত্রিম আলো। যে ফসলের জন্য যে রঙের প্রয়োজন।

পূর্ব আন্টার্কটিকার এই কৃত্রিম ক্ষেতে ফসল ফলানোর জন্য লাগে না মাটিও! বরফের মহা সাম্রাজ্যে মাটি মিলবে কী ভাবে? মহাকাশেও, তা সে চাঁদই হোক বা ‘লাল গ্রহ’ মঙ্গলে অথবা পৃথিবীর অনেক উপরের কক্ষপথে প্রদক্ষিণ করা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, ফসল ফলাতে গেলে তো সেই মুলুকেও পাওয়া যাবে না মাটি। তার পরেও যাতে সেই ভিনমুলুকে ফসল ফলানো যায় মহাকাশচারীদের খেয়ে-পরে বাঁচার জন্য, যাতে নিজেদের প্রয়োজন মতো ফসল তাঁরা সেই মুলুকেই ফলিয়ে নিতে পারেন অনায়াসে, তারই পরীক্ষানিরীক্ষা করতে আন্টার্কটিকায় ফসলের এই কৃত্রিম ক্ষেত বানিয়েছে ডিএলআর। তাই এই কৃত্রিম ক্ষেতে ফসল ফলানো হয় একটি অভিনব পদ্ধতিতে। বিজ্ঞানের পরিভাষায় যার নাম— ‘এরোপোনিক্স’। যে পদ্ধতিতে নানা ধরনের পুষ্টিকর খাদ্য উপাদানের (‘নিউট্রিয়েন্টস’) দ্রবণ স্প্রে করে ঢুকিয়ে দেওয়া হয় বিভিন্ন ধরনের শস্য, আনাজপাতির গাছের মূলে। যে গাছগুলি সেই কৃত্রিম ক্ষেতে ঝুলছে উপর থেকে।

ফসলের এই ধরনের কৃত্রিম ক্ষেত ইতিমধ্যেই দু’-দু’টি বানিয়ে ফেলা হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। একটির নাম— ‘ভেজি’। অন্যটি— ‘অ্যাডভান্সড প্ল্যান্ট হ্যাবিটাট’। ইডেন আইএসএস প্রকল্পের প্রধান ড্যানিয়েল শ্যুবার্ট জার্মান এরোস্পেস সেন্টারের দেওয়া বিবৃতিতে বলেছেন, ‘আন্টার্কটিকার এই কৃত্রিম ক্ষেতে এর আগে এত রকমের ফসল এত পরিমাণে ফলানো সম্ভব হয়নি। আগামী দিনে চাঁদে বা মঙ্গলে মহাকাশচারীরা যে এই সব প্রয়োজনীয় ফসল অনায়াসেই ফলাতে পারবেন সে ব্যাপারে আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলল আন্টার্কটিকার কৃত্রিম ক্ষেতের এই পরীক্ষানিরীক্ষা’। জার্মান বিজ্ঞানীদের এই নিরলস প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছেন অন্যান্য দেশের বিজ্ঞানীরাও। আগামী দিনে এই ধরণের কৃত্রিম ক্ষেত আরও তৈরি করার উদ্যোগ শুরু হয়েছে আন্টার্কটিকায়। সুমেরু অঞ্চলেও হয়তো আগামীদিনে ফসল ফলাবেন বিজ্ঞানীরা।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!