দিল্লিতে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ ৬৮ বছরের বৃদ্ধের, বাবার কীর্তি ক্যামেরাবন্দি ছেলের

ধর্ষণে অভিযুক্ত বৃদ্ধ ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দেশের রাজধানী দিল্লি ক্রমশই ধর্ষণ আর অপরাধের মুক্তাঞ্চল হয়ে উঠছে। খোদ রাজধানীর বুকে এমন ঘটনা গটেছে তা শুনতে রাগে রক্ত মাথায় চড়তে পারে। ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে ৬৮ বছরের এক বৃদ্ধ। আর গুণধর বাবার ওই কীর্তি ক্যামেরায় বন্দি করেছে নরপিশাচ ছেলে। শুধু তাই নয, ওই জঘন্য ঘটনার ছবি ধর্ষিতার বাবার ফোনে পাঠিয়েছে। অভিযোগ পেয়ে গুণধর বাপ-বেটাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিল্লি পুলিশের এক আধিকারিকক জানিয়েছেন, ওই জঘন্য ঘটনা ঘটেছে গত এপ্রিলের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে। কিন্তু মোবাইলে মেয়ের ধর্ষণের ছবি দেখার পরে গত মঙ্গলবার নির্যাতিতা কিশোরীর বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। মেয়েকে ধর্ষণের ভিডিওও পুলিশের কাছে জমা দিয়েছেন। কেন দু’মাস পেরিয়ে যাওয়ার পরে অভিযোগ জানাতে থানায় এলেন ধর্ষিতা কিশোরীর বাবা? জবাবে নির্যাতিতার বাবা জানিয়েছেন, ধর্ষণের পরে কিশোরীকে ভয় দেখানো হয়েছিল, কাউকে কিছু জানালে ফল ভালো হবে না। ফলে মুখ বন্ধ করে ছিল। কিন্তু ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার পরে ঘটনা নিয়ে মুখ খুলেছে। পুলিশের কাছে নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন, ঘটনার দিন কিশোরীকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্ত বৃদ্ধ। তার পরে জোরজবরদস্তি ধর্ষণ করে।

পুলিশের জেরার মুখে অভিযুক্তের ছেলে জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তার সন্দেহ হচ্ছিল বাবা তন্ত্র সাধনা ও কালো যাদুর সঙ্গে যুক্ত। তাই বদ্ধ ঘরে বাবা কী করে তা জানতে গোপনে মোবাইল ফোনের ক্যামেরা বসিয়েছিল। ওই ক্যামেরাতেই ১৬ বছরের কিশোরিকে ধর্ষণের ঘটনা দৃশ্যবন্দি হয়। বাবাকে শিক্ষা দিতেই নির্যাতিতা কিসোরীর বাবার ফোনে ওই ধর্ষণের ছবি পাঠিয়েছিল।  

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের