দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গেই গাঁটছাড়া বাঁধলেন নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সব জল্পনার অবসান। দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেইফোর্ডকেই জীবন সঙ্গী করলেন নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যার্ডার্ন। শনিবার রাজধানী ওয়েলিংটন থেকে ৩১০ কিলোমিটার দূরে অবস্থিত হক বে দ্বীপে এক ঘরোয়া অনুষ্ঠানেই দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে প্রণয়সূত্রে আবদ্ধ হলেন তিনি। আগেই বিয়ে করার কথা ছিল জেসিন্ডার। কিন্তু করোনা অতিমারী মোকাবিলার কারণে নিজের বিয়ে পিছিয়ে দিয়েছিলেন ত‍ৎকালীন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তাঁর ওই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছিলেন নিউজিল্যান্ডবাসী।

২০১৭ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন জেসিন্ডা। পরিবারকে সময় দিতে গত বছর স্বেচ্ছায় ওই পদ ছেড়ে সরে দাঁড়ান। বামপন্থী মনোভাবাপন্ন জেসিন্ডা প্রধানমন্ত্রী থাকাকালীন বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে গোটা বিশ্বেই প্রশংসা কুড়িয়েছিলেন। এমনকি জাতিসঙ্ঘের সাধারণ সভায় নিজের একরত্তি মেয়েকে নিয়ে অংশ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরের শিরোনামে উঠে এসেছিলেন।

২০১৯ সালের মে মাসেই দীর্ঘদিনের বন্ধু ক্লার্ক গেইফোর্ডের সঙ্গে বাগদান হয়েছিল ৪৩ বছর বয়সী অ্যার্ডার্নের। বাগদান অনুষ্ঠানেই ঘোষণা করা হয়েছিল ২০২২ সালেই আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হবে। যদিও করোনা অতিমারী ওই পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। গোটা বিশ্ব করোনার থাবায় ক্ষতবিক্ষত হলেও নিউজিল্যান্ডে তেমন থাবা বসাতে পারেনি। আর তার পিছনে প্রধানমন্ত্রী জেসিন্ডার বিশেষ অবদান ছিল বলেই মনে করেন নিউজিল্যান্ডবাসী। এদিন বিয়ের পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বধূবেশী জেসিন্ডা ও বরবেশী ক্লার্ক গেইফোর্ডের ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে সাদা রঙের লম্বা গাউন পরে রয়েছেন নববধূ জেসিন্ডা। গায়ে কোনও গয়না নেই। বরবেশী ক্লার্ক গেইফোর্ডের পরনে কালো ট্রাউজার্স ও কালো ব্লেজার। গলায় ঝুলছে রং মিলান্তি টাই।

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি