ক্লিনিকে নেই ডাক্তার, অ্যাপে পড়ছে হাজিরা! ভোপালে স্বাস্থ্য পরিষেবায় বড়সড় জালিয়াতি

ভোপালে হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি নিয়ে চরম কেলেঙ্কারি! ফাঁস হল চিকিৎসকদের ভুয়ো উপস্থিতির কারনামা। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোপালে হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি নিয়ে চরম কেলেঙ্কারি! ফাঁস হল চিকিৎসকদের ভুয়ো উপস্থিতির কারনামা। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি শাসনকালে সরকারের চোখের আড়ালে এমন দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠেছে! যেখানে চিকিৎসকেরা দিনের পর দিন হাসপাতালে উপস্থিত না হয়েও বেতন পেয়ে যাচ্ছেন। এমন জাল চক্রটি ফাঁস হয়েছে সঞ্জীবনী ক্লিনিক থেকে। যেগুলি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে নির্মিত। জানা গিয়েছে, সঞ্জীবনী ক্লিনিকে নিযুক্ত কিছু চিকিৎসক নিয়ম লঙ্ঘন করে তাঁদের জাল উপস্থিতির রেকর্ড জমা দিয়েছে। তারা দিনের পর দিন ধরে হাসপাতালে অনুপস্থিত। অথচ তাঁদের উপস্থিতির রেকর্ড জমা পড়ে যাচ্ছে। সম্প্রতি সার্থক অ্যাপের মাধ্যমে এই জালিয়াতির তথ্যটি ফাঁস হয়েছে। যা স্বাস্থ্য বিভাগের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এবং এই মামলার সঙ্গে সম্পর্কিত ১৩ জন ডাক্তারের বেতন কাটার নির্দেশ জারি করা হয়েছে।

জানা গিয়েছে, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা যখন সার্থক অ্যাপ থেকে পাওয়া তথ্য নিয়মিত পর্যালোচনা করছিল, তখনই এই চমকপ্রদ তথ্যটি বেরিয়ে আসে। এই জালিয়াতি উপস্থিতি চক্রে মোট ২৫ জন ডাক্তার জড়িত বলে প্রমাণিত হয়েছে।তাঁদের বিরুদ্ধে এই নিয়ম লঙ্ঘনের কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এবং ১৩ জন ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের সাত দিন থেকে এক মাসের বেতন কেটে নেওয়া হবে বলেও জানানো হয়েছে। তদন্তের সময় গৌতমনগরের মুখ্যমন্ত্রী সঞ্জীবনী ক্লিনিকে নিযুক্ত ডাক্তার সঞ্জীব সিংহের উপস্থিতি রেকর্ড করা হয়েছিল। যিনি ৫০০ কিলোমিটার দূরে থাকেন। কিন্তু তাঁর প্রতিদিনের উপস্থিতি ১১-১২ কিলোমিটার দূর থেকে রেকর্ড করা হয়েছিল। যার অর্থ হল, ওই ডাক্তার ক্লিনিকে একেবারেই উপস্থিত থাকতেন না, কিন্তু প্রতিদিন ডিউটিতে উপস্থিত ডাক্তারদের মধ্যে তাঁর নাম তালিকাভুক্ত ছিল। অর্থাৎ কেউ ওই ডাক্তারের উপস্থিতি কাছ থেকে দিয়ে দিত।

এছাড়া বাগ মুগালিয়া সঞ্জীবনী ক্লিনিকে আরেকটি জালিয়াতির তথ্য পাওয়া গিয়েছে। যেখানে ডাক্তার মিনহাজের আইডি ব্যবহার করে সার্থক অ্যাপে আপলোড করা ছবিগুলিতে বিভিন্ন মুখ দেখা গিয়েছে। এর অর্থ হল অন্যরা ডাক্তার মিনহাজের হয়ে তাঁর উপস্থিতি নিশ্চিত করেছেন। মুখ্যমন্ত্রীর সঞ্জীবনী ক্লিনিকে এমন অরাজকতা গোটা দেশজুড়ে আলোড়ণ ফেলে দিয়েছে। মুলত মধ্যপ্রদেশের একাধিক জায়গায় এই মুখ্যমন্ত্রীর সঞ্জীবনী ক্লিনিক রয়েছে। যাতে এলাকার দরিদ্র ও অভাবী রোগীরা বিনামূল্যে চিকিৎসা পায়। কিন্তু ডাক্তাররা দিনের পর দিন যদি হাসপাতালে অনুপস্থিত থাকেন, তাহলে সাধারণ মানুষের চিকিৎসা কে করবে? সেটাই এখন স্বাস্থ্য দফতরের মূল চিন্তার বিষয়।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক