উঠোনে ১৬ ঘন্টা ধরে পড়ে আছে বাবার লাশ! সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত সন্তানেরা,কীর্তি দেখে হতবাক গ্রামবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৬ ঘন্টা ধরে বাড়ির উঠোনে পড়ে আছে বাবার মৃতদেহ।এদিকে শেষকৃত্য সম্পন্ন না করে সম্পত্তি নিয়ে ভাগাভাগিতে ব্যস্ত গুণধর ছেয়েমেয়েরা।এমনই আজব দৃশ্য দেখা গেল বাংলাদেশের যশোরে।ছেলেমেয়েদের এমন অমানবিক কাণ্ড দেখে শেষ পর্যন্ত ছুটে আসেন এলাকার মেম্বার সহ প্রতিবেশীরা।অবশেষে তাদের হস্তক্ষেপে শেষকৃত্য সম্পন্ন হয় ৭২ বছর বয়সী বাড়ির মালিকের।

প্রতিবেশী সূত্রে খবর,বুধবার(২৬ মার্চ)ভোর ৬টার দিকে মৃত্যু হলেও এদিন রাত ১০টা পর্যন্ত বাড়ির উঠানে পড়ে ছিল বৃদ্ধ বাবার মৃতদেহ।সন্তানরা সম্পত্তি নিয়ে নিজেদের ঝামেলা করছিল। মৃত হাবিবুর রহমান বিশ্বাসের চার জন স্ত্রী ও ৯ সন্তান রয়েছে।তিনি পেশায় একজন কৃষক ছিলেন।দীর্ঘদিন ধরে তিনি ছোট স্ত্রী ও তার ছোট ছেলে সোহেল বিশ্বাসের সঙ্গে কোটা গ্রামে থাকতেন।বাকিদের সঙ্গে তেমন ভাল সম্পর্ক ছিল না। ছোট ছেলে তার দেখাশোনা করতেন।বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন হয়েছিলেন হাবিবুর।ওই অবস্থায় ছোট স্ত্রীর নামে ৮৩ শতাংশ জমি স্বেচ্ছায় লিখে দিয়েছিল হাবিবুর।তা নিয়ে বাকি ৩ স্ত্রী ও ছেলেমেয়েরা ঝামেলা শুরু করে।এই নিয়ে বেশ কয়েকবার সভাও হয়েছিল গ্রামে। তবে কোন সমাধানে আসতে চাই নি কেউই।

এই নিয়ে মৃতের ছোট ছেলে সোহেল বিশ্বাস বলেন,‘বাবার কবর পর্যন্ত খুঁড়তে দেয়নি তারা।আমার মায়ের নামে লিখে দেওয়া ৮৩ শতাংশ জমির মধ্য থেকে ৫০ শতাংশ সৎ ভাইয়েদের নামে লিখে দেওয়ার শর্তে মুচলেকা দেওয়ার পর কবর খুঁড়তে ও দাফন করতে দেয় তারা। মৃত্যুর ১৬ ঘণ্টা পর বাবার মৃতদেহ দাফন করতে হয়েছে। ঈশ্বর ওদের বিচার করবেন।’

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

মন পরিষ্কার রাখুন, আপনার কথাবার্তায় ‘বস’ আকৃষ্ট হবে, কর্মক্ষেত্রে বেতন বাড়বে

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ