জাপানে ‘নগ্ন’ পুরুষদের উ‍ৎসবে এবার মহিলারাও সামিল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভাঙল ১,২৫০ বছরের ট্র্যাডিশন। জাপানে হনশু দ্বীপে নগ্ন পুরুষদের উ‍ৎসবে এবার সামিল হওয়ার অধিকার পেলেন মহিলারাও। যদিও হাজার-হাজার নগ্ন পুরুষদের উ‍ৎসবে সামিল হওয়ার জন্য মহিলাদের বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হলো, কোনও মহিলা বিবস্ত্র হতে পারবেন না এবং পুরুষদের কাছ থেকে দূরে থাকতে হবে।

চিনের সংবাদমনাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ জানিয়েছে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের তৃতীয় শনিবার হনশু দ্বীপে পালিত হয় ‘হাডাকা মাতসুরি’ উৎসব। সূর্যোদয়ের দেশে এই উ‍ৎসব ‘নগ্ন পুরুষ উৎসব’ নামেই পরিচিত। সাইদাইজি কানোনিন টেম্পলে পালিত হয় এই উৎসব। ওই মন্দিরে নগ্ন হয়ে হাজির হন প্রায় ১০ হাজারের মতো পুরুষ। তাঁদের সবার লক্ষ্য থাকে কাঠের শিঙ্গি পাওয়া। ওই কাঠের শিঙি প্রাপ্তিকে জীবনের সমৃদ্ধি হিসাবেই মনে করেন স্থানীয়রা। সবাই অবশ্য যে শিঙি পান তা নন। মন্দিরের যাজকের ছুড়ে দেওয়া শিঙি পেতে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। নিজেদের মধ্যে লড়াইয়েও মেতে ওঠেন অংশগ্রহণকারী পুরুষরা।

প্রায় সাড়ে বারোশ বছর ধরে চলে আসা ওই উ‍ৎসব এতদিন দূর থেকেই দেখতেন জাপানের মহিলারা। দীর্ঘদিন ধরেই অংশ নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। যদিও এতদিন তাঁদের অনুমতি দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে চলে আসা ট্র্যাডিশন ভেঙে এ বছর মেয়েদের ‘নগ্ন’ পুরুষ উ‍ৎসবে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে সবাইকে নয়। মাত্র ৪০ জন সৌভাগ্যবতী ওই অনুমতি পেয়েছেন। যাঁরা অনুমতি পেয়েছেন তাদের নাওইজাসা প্রথা মেনে পোশাকে আচ্ছাদিত বাঁশ নিয়ে প্রবেশ করতে হবে তাঁদের।

 

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়