দিল্লি বিস্ফোরণ: ৪০টি নমুনা সংগ্রহ করল ফরেন্সিক টিম

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে লাল কেল্লার কাছে বিস্ফোরণে নিহত হয়েছেন ১২ জন। তারপরেই ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল ৪০টিরও বেশি নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে দুটি কার্তুজ এবং দুই ধরণের বিস্ফোরক পদার্থ রয়েছে। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে যে একটি বিস্ফোরক নমুনা অ্যামোনিয়াম নাইট্রেট। বিস্ফোরণস্থল পরিদর্শনের সময় এফএসএল দল তাজা গুলি সহ কার্তুজ আবিষ্কার করেছে। দ্বিতীয় ধরণের বিস্ফোরকটি আরও শক্তিশালী বলে মনে করা হচ্ছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, “দ্বিতীয় ধরণের বিস্ফোরক নমুনা অ্যামোনিয়াম নাইট্রেটের চেয়েও বেশি শক্তিশালী বলে মনে করা হচ্ছে। বিস্তারিত ফরেনসিক পরীক্ষার পর এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া হবে।” সোমবার তদন্তের সময় ফরিদাবাদ থেকে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে সঙ্গে যুক্ত ডক্টর মুজাম্মিল গণাই এবং ডক্টর শাহিন সাঈদকে গ্রেফতার করা হয়।

এখনও পর্যন্ত ৪০টিরও বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত নমুনা বিশ্লেষণের জন্য FSL একটি বিশেষ দল গঠন করেছে। বিস্ফোরণের পর থেকে ল্যাবরেটরিটি নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। ভয়াবহ বিস্ফোরণের জেরে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন ৩০ জন। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণ হওয়ার আগে লালকেল্লার সামনেই I 20 গাড়িটি তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে ছিল। সেই গাড়িতে একজনকে দেখা গিয়েছে। তার পরিচয়ও সামনে এসেছে। সে পুলওয়ামার বাসিন্দা উমর নবি বলে জানা যাচ্ছে। বিস্ফোরণটি ৬.৫২ নাগাদ ঘটেছে বলে সিসিটিভি ফুটেজ সূত্রে খবর। বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির মালিককে ইতিমধ্যে আটক করা হয়েছে। দেড় বছর আগে i-20 গাড়ি বিক্রি করে দিয়েছিলেন তিনি। এই বিস্ফোরণের নেপথ্যে জৈশ-ই-মহম্মদের যোগ পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর।


				

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের