বিজেপিতে যোগ প্রাক্তন ভারত সুন্দরীর, মার্চে তলব করেছিল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি, দেহরাদুন: অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত মার্চে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের পরেই তড়িঘড়ি কংগ্রেস ছেড়েছিলেন প্রাক্তন ভারত সুন্দরী তথা উত্তরাখণ্ডের দাপুটে কংগ্রেস নেতা হরক সিং রাওয়াতের পুত্রবধূ অনুকৃতি গোঁসেন রাওয়াত। তখন থেকেই জল্পনা চলছিল ইডির থাবা থেকে বাঁচতে বিজেপিতে সামিল হতে পারেন মিস ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক প্রতিযোগিতার বিজয়িনী। রবিবার সেই জল্পনা সত্যি করে পদ্ম পতাকা হাতে নিলেন অনুকৃতি।

উত্তরাখণ্ডের দাপুটে কংগ্রেস নেতা তথা প্রাক্তন বনমন্ত্রী হরক সিং রাওয়াতের বিরুদ্ধে জিম করবেট পার্কে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। করবেট  ব্যাঘ্র প্রকল্পের অধীনে থাকা জঙ্গলের গাছ নির্বিচারে কেটে কোটি কোটি টাকা অবৈধভাবে আয়ের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি প্রাক্তন বন মন্ত্রীর বাড়িতে তল্লাশিও চালিয়েছিল ইডি। সূত্রের খবর, ওই তল্লাশিতে দুর্নীতির সঙ্গে হরক সিং রাওয়াতের পুত্রবধূ তথা প্রাক্তন মডেল অনুকৃতি গোঁসেনের যোগসূত্র খুঁজে পেয়েছিলেন তদন্তকারীরা। গত ৭ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন মডেলকে তলব করেছিলেন ইডি আধিকারিকরা। কিন্তু ওই তলবে সাড়া দেননি অনুকৃতি। ইডির হাত থেকে বাঁচতে গত ১৭ মার্চ কংগ্রেস থেকে ইস্তফা দেন প্রাক্তন মডেল তথা রাজনেত্রী। তখন অবশ্য ব্যক্তিগত কারণেই কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছিলেন।

প্রায় এক মাস বাদে রবিবার বিজেপিতে নাম লেখালেন অনুকৃতি। যদিও গত ১৯ এপ্রিল প্রথম দফাতে উত্তরাখণ্ডের পাঁচ লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানিয়ে ভিডিয়ো বার্তা জারি করেছিলেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নিজেকে এবং শ্বশুর হরক সিং রাওয়াতকে ইডির হাত থেকে বাঁচাতেই গেরুয়া চোলা পরেছেন প্রাক্তন ভারত সুন্দরী প্রতিযোগিতার দুই বারের ফাইনালিস্ট।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের