ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি! বিপুলা পৃথিবীর অনেক কিছুই জানা যায় যদি মালদহের একটি বাড়িতে যাওয়া যায়। সেই বাড়ি যেন এক আস্ত সংগ্রহশালা। তাতে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক আমলের মুদ্রা সহ বহু দুর্লভ, দুষ্প্রাপ্য সামগ্রীর ভাণ্ডার। এমনই নানা দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহের নেশায় বিভোর হয়ে রয়েছেন মালদহের ছেলে অম্লান চক্রবর্তী।

মালদহের ঘরের ছেলে অম্লান। তাঁর বাড়ি মালদহ শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায়। তিনি বিজ্ঞানের ছাত্র। বর্তমানে চেন্নাইয়ে গবেষণা করছেন মাইক্রো বায়োলজির উপর। তবে ভালবাসা এবং পেশা বিজ্ঞান হলেও, নেশা ইতিহাস নিয়ে চর্চা। সেই নেশা থেকেই অম্লান চক্রবর্তী বিভিন্ন ঐতিহাসিক আমলের মুদ্রা, দেশ-বিদেশের ডাক টিকিট সহ নানা দুর্লভ, দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করতে শুরু করেন। সেই সংগ্রহের কারণেই বর্তমানে তাঁর বাড়ি হয়ে উঠেছে যেন আস্ত এক সংগ্রহশালা।

অম্লান চক্রবর্তীর সংগ্রহশালায় রয়েছে সুলতানি, মুঘল আমল সহ টিপু সুলতানের আমলের বহু দুর্লভ মুদ্রা। যার মধ্যে রয়েছে রৌপ্য এবং স্বর্ণ মুদ্রাও। এমনকি বিশ্বের সব থেকে ছোটো মুদ্রা ফানামও রয়েছে তার সংগ্রহশালায়। এছাড়াও রয়েছে প্রায় দেড়শো বছর আগের হাতির দাঁত দিয়ে তৈরি অলঙ্কার বাক্স, আতরদানি সহ নানান দুর্লভ, দুষ্প্রাপ্ত সামগ্রী। এই সব কিছুই যে এক কথায় দূর্দান্ত নজরকাড়া এবং আকর্ষণীয় তা বলা বাহুল্য।

তবে মানুষ কতখানি দেখতে আসল তা নিয়ে ভাবিত নন অম্লান চক্রবর্তী স্বয়ং। তিনি এসব সংগ্রহ কইরেন আপন খেয়ালে। এমন দুষ্প্রাপ্য জিনিস সব, দামও প্রচুর। কিন্তু শখের কাছে দামও তুচ্ছ। তাই অম্লান বদনে আপন খেয়ালে নিজ সংগ্রহশালা পরিপূর্ণ করে চলেছেন  অম্লান চক্রবর্তী।

‘ডিম থেরাপি’তে লাগাম টানতে হাই কোর্টর দারস্থ তৃণমূল! শুনানি কবে?

অভিনতা পঙ্কজ ত্রিপাঠীর দাদার উপর এলোপাথাড়ি কোপ, তদন্তে পুলিশ

এক লক্ষ শূন‍্যপদে নিয়োগ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ২০ শতাংশ ডিএ ঘোষণা অর্থমন্ত্রীর

‘তামিলভূমের উন্নয়নে….’, মুখ্যমন্ত্রী বিজয়ের ৫২ তম জন্মদিনে বিশেষ বার্তা রাহুল গান্ধির

বিধানসভায় বাজেট পেশের আগেই বড় ইঙ্গিত অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

রাজ্য বাজেটে ১২ শতাংশ DA ঘোষণা হবে? আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারীরা

দক্ষতার মূল্য, মাত্রা ২০ মিনিটে গ্যারেজের দরজা ঠিক করে ৯,৫০০ টাকা চার্জ!

দলের টাকা বাঁচাতে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল

সোম সকালে আচমকা গড়িয়াহাট বাজারে হানা অগ্নিমিত্রার, থরহরিকম্প ব্যবসায়ীদের

নতুন রূপে কলকাতা! ডিজিটাল হোর্ডিং এবং স্মার্ট বাসস্ট্যান্ডের ঘোষণা রাজ্য সরকারের

চেতলার সুইমিং পুলে ডুবে মৃত্যু যুবকের, চাঞ্চল্য এলাকায়

টাকা নিয়ে বচসা, বাড়ির সামনেই মহিলাকে কুপিয়ে খুন, হাড়হিমকাণ্ড হাওড়ায়

ঘুমন্ত দাদা-বৌদি ও তিন বছরের ভাইপোকে নৃশংসভাবে খুন, গ্রেফতার ১৬ বছরের নাবালক